...
শিরোনাম
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয় ⁜ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬ ⁜ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো ⁜ তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা ⁜ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান ⁜ মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫ ⁜ কুবি ক্যাম্পাসে মেসির গ্রাফিতি, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন শিক্ষার্থীরা ⁜ লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫ ⁜ মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মী রাসেলের মৃত্যু ⁜ কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউক চেয়ারম‌্যান ⁜ সিআর মামলা-৬১৫/২৫: তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, কোতোয়ালি থানাকে আদালতের তাগিদ ⁜ মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয় ⁜ চেকিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশায় থাকল দক্ষিণ আফ্রিকা ⁜ কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার ⁜ কুমিল্লা-৫ এমপির উদ্দোগে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর জলাবদ্ধতা ও খানাখন্দক নিরসন ⁜ নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যার অভিযোগ ⁜ মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:19 AM

...
ঈদযাত্রার আগে কুমিল্লা–মিরপুর সড়কে ভোগান্তি, সংস্কার কাজে বাড়ছে যানজটের শঙ্কা News Image

মো. আনোয়ারুল ইসলাম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা–মিরপুর সড়কের চলমান সংস্কার কাজের কারণে ইতোমধ্যেই যানজট ও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ঈদের আগে-পরে যানবাহনের চাপ বাড়লে এই সড়কের সংস্কারাধীন স্থানগুলো বড় ধরনের যানজটের কারণ হয়ে উঠতে পারে।
কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং উপজেলা হয়ে ব্রাহ্মণপাড়ার মিরপুর পর্যন্ত কুমিল্লা–সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত এ সড়কের দৈর্ঘ্য প্রায় ৩২ কিলোমিটার। বর্তমানে সড়কটির ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার এলাকা ও উপজেলা সদরের দক্ষিণ বাজারের ব্যস্ততম অংশে একপাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলছে। এছাড়া বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত আরও কয়েকটি স্থানে সড়ক সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।
সংস্কার কাজের কারণে সড়কের একপাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করায় সাধারণ দিনেই যানজট তৈরি হচ্ছে। ফলে যাত্রীদের বাড়তি সময় নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে ভোগান্তি আরও তীব্র হতে পারে।
এ ছাড়া বাজার এলাকাগুলোতে সিএনজি ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড থাকায় যানজটের সমস্যা আরও প্রকট হচ্ছে। যত্রতত্র যাত্রী ওঠানামা করায় গাড়ির গতি কমে যায় এবং প্রায়ই দীর্ঘ যানজট তৈরি হয়। ঈদের সময় এই যানজট আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সাহেবাবাদ এলাকার বাসিন্দা আওলাদ হোসেন বলেন, এই বাজার এলাকায় কয়েক দিন ধরে সড়কে ঢালাইয়ের কাজ চলছে। এর ফলে দিন-রাতই যানজট ও গাড়ির জটলা লেগে থাকে। ঈদের আগে-পরে সড়কে চাপ বাড়লে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।
মুর্শেদ আলম নামে এক যাত্রী বলেন, দীর্ঘদিন ধরেই এ সড়কে সংস্কার কাজ চলছে। ভরাশার বাজার ও বুড়িচং বাজার এলাকায় ঢালাইয়ের কাজ শেষ হলেও ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ও সদর এলাকায় এখনো কাজ চলছে। এসব জায়গায় এখনই যানজট হয়, ঈদের সময় তা আরও বাড়বে।
সিএনজি চালিত অটোরিকশা চালক মো. রাজিব হাসান বলেন, সড়কে কাজ চলার কারণে সময়ের অপচয় হচ্ছে। তবে ভাঙাচোরা সড়ক ঠিক হচ্ছে, এটা ভালো। কিন্তু সামনে ঈদ, তখন গাড়ি ও যাত্রী বাড়লে যেখানে কাজ চলছে সেখানে যানজট আরও বাড়বে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করেছে উপজেলা প্রশাসন। সড়কের সংস্কার কাজ চলমান স্থানগুলোসহ বিভিন্ন পয়েন্টে তারা যানজট নিরসনে কাজ করছেন বলে জানিয়েছে প্রশাসন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তারা কাজ করছেন। প্রয়োজনে ঈদ ঘনিয়ে এলে আরও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দা, যাত্রী ও চালকদেরও সচেতন থাকতে হবে। সবাই নিয়ম মেনে চললে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা–মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া অংশে বড় ধরনের যানজটের সম্ভাবনা নেই। ঈদের সময় সড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে। তবু যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে ওই সড়কে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়

গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...

ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬

প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...

কোরিয়াকে হারিয়ে  সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

দুর্ভাগ‍্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব‍্যবধান আর ঘুচাতে পারল ন...

তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও  কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...

নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...

মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র

মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
➤ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
➤ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
➤ তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা
➤ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান
➤ মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫
➤ কুবি ক্যাম্পাসে মেসির গ্রাফিতি, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন শিক্ষার্থীরা
➤ লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫
➤ মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মী রাসেলের মৃত্যু
➤ কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউক চেয়ারম‌্যান
➤ সিআর মামলা-৬১৫/২৫: তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, কোতোয়ালি থানাকে আদালতের তাগিদ
➤ মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়
➤ চেকিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশায় থাকল দক্ষিণ আফ্রিকা
➤ কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার
➤ কুমিল্লা-৫ এমপির উদ্দোগে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর জলাবদ্ধতা ও খানাখন্দক নিরসন
➤ নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যার অভিযোগ
➤ মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir