প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:27 AM
কুমিল্লায় আবদুর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
আবদুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিপদগ্রস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন উপলক্ষ্যে আলোচনা সভা
গত ১৫ মার্চ কুমিল্লা আইডিয়াল কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আবদুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুর রহমান
ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সভাপতি রোটা. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আবদুর রহমান বলেন, পবিত্র ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের আশেপাশের অসহায় ও
সুবিধাবঞ্চিত মানুষের সাথে সেই আনন্দ ভাগাভাগি করি। আজকের এই ঈদ
সামগ্রী বিতরণ কার্যক্রম শুধু একটি দান নয়, এটি মানবতার এক উজ্জ্বল
দৃষ্টান্ত।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায়
মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।
সমাজের যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের
নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই দায়িত্ব
পালনের চেষ্ঠা করছি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, আবদুর
রহমান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: জাহিদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যন্যা
সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...