প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:31 AM
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে সেলুন ও ফার্মেসি পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর সাবের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি ওষুধের ফার্মেসিসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (১৫ মার্চ) ভোর আনুমানিক তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সেলুন ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম এবং ফার্মেসি ব্যবসায়ী মো. ইউছুফ সরকার। আগুনে দোকানে থাকা আসবাবপত্র, ওষুধ, যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজার এলাকায় আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...