প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:33 AM
মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল উনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও ব্যবসায়ী মো. লিটন সরকার ওরফে মহিউদ্দিন লিটনের ক্ষ থেকে প্রায় ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পাঁচটি
মসজিদের জন্য পাঁচটি মিম্বর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মসজিদ,
মাদ্রাসা ও কবরস্থানের জন্য মোট ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকালে শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়াকান্দা গ্রামে ব্যবসায়ী লিটন
সরকারের নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ উপহার ও অনুদান বিতরণ
করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল্লা দরবার শরীফের পীর মাওলানা
শাহ আবু নছর মো. সাইফুর রহমান খন্দকার।
অনুষ্ঠানের শুরুতে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অসহায় মানুষের মাঝে ঈদ
উপহার বিতরণ এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের প্রতিনিধিদের হাতে অনুদানের
চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিপড়িয়াকান্দা নূরে মদিনা মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল,
স্থানীয় বাসিন্দা কাউসার আহমেদ, হাফেজ সুলাইমান, কালিসীমা জামে মসজিদের সভাপতি
আলম মিয়া প্রমুখ।
উপকারভোগীরা জানান, ব্যবসায়ী লিটন সরকার খুব বেশি ধনী না হলেও তার মন অনেক বড়।
প্রতি বছর রমজান মাসে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন মসজিদ-
মাদ্রাসায় সহযোগিতা করেন।
ব্যবসায়ী মো. লিটন সরকার জানান, রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত অসহায় মানুষের
মাঝে ঈদ উপহার বিতরণ ও মসজিদ-মাদ্রাসায় অনুদান বাবদ প্রায় ১০ লাখ টাকা ব্যয় করা
হয়েছে। ভবিষ্যতেও তিনি এভাবেই এলাকার মানুষের পাশে থাকতে চান।
তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হতে পারলে
ইসলামী শরিয়াহ মোতাবেক জনগণের সেবা করার চেষ্টা করবেন। তবে নির্বাচনে জয়লাভ করাই
তার একমাত্র লক্ষ্য নয়; বরং আমৃত্যু নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা করে যাওয়াই তার
প্রধান উদ্দেশ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...