প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:36 AM
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও যুব বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও যুব বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় নগরীর রেসিডেন্সিয়াল স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও মহানগরীর প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন,
অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজী, সহকারী সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, আব্দুল হাই শরীফ ও জয়নাল আবেদীন দুখু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা সরকারি বিভিন্ন দফতরসহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ কর্মসূচিতে সরকারের কোনো ত্রাণ সহায়তা নেই; সংগঠনের নিজস্ব উদ্যোগ ও সদস্যদের সহযোগিতায় এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদসামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...