প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Mar 2026, 9:01 PM
নেইমারবিহীন ব্রাজিল দল ঘোষণা, সুযোগ পেলেন এনড্রিক
২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে বড় চমক হয়ে এসেছে-এই দলে জায়গা হয়নি দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। আগামী ১৮ মে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে এটিই তার শেষ পরীক্ষা। নেইমারকে দলে না রাখার কারণও স্পষ্ট করেছেন আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ব্রাজিলিয়ান এই তারকা এখনো পুরোপুরি ফিট নন। তাই স্কোয়াডে জায়গা পাননি তিনি। কোচের ভাষায়, শতভাগ ফিট হয়ে নিয়মিত খেলতে পারলেই কেবল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ পাবেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সম্প্রতি ক্লাব ফুটবলে ৯০ মিনিট খেললেও, কোচিং স্টাফ তার ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। অন্যদিকে, দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড এনড্রিক। প্রথমবারের মতো আনচেলত্তির অধীনে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন এই উদীয়মান তারকা।
ব্রাজিল স্কোয়াড-গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, এদেরসন ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিখ, মাথেউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো এখন দেখার বিষয়-নেইমার ছাড়া এই দল কতটা সফল হতে পারে এবং তরুণরা কতটা নিজেদের প্রমাণ করতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...