...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Mar 2026, 9:07 PM

...
কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার News Image

এফএনএস বিদেশ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানি বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার আফগান সরকার জানিয়েছে। গত সোমবার রাতের ওই হামলাকে দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক সংঘাতের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত সোমবার রাতে চালানো ওই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। বোমা বর্ষণে কেন্দ্রটির ভবনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সারাদেশ থেকে আসা মাদকাসক্তরা সেখানে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ভর্তি ছিলেন। হতাহতের এই সংখ্যা তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। তবে এএফপি’র সাংবাদিকরা জানান, হামলার পর তৈরি হওয়া বিশৃঙ্খল ও ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির মধ্যে তারা ঘটনাস্থল থেকে অন্তত ৩০টি মরদেহ সরিয়ে নিতে দেখেছেন। মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে আরও ৬৫টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফত জামান বলেন, ‘উদ্ধার অভিযান এখনও চলছে, তাই নিহতের চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমাদের প্রায় ৪০০ জন শহীদ এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।’ একই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, নিহতের সংখ্যা ৪০৮ এবং আহত ২৬৫ জন। আফগান কর্তৃপক্ষ নিহতদের স্বজনদের কাছে অনুরোধ জানিয়েছে যেন তারা তাদের প্রিয়জনদের ‘গণকবরে’ দাফন করার বিষয়টি মেনে নেন। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-খিতান এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। তবে তালেবান সরকারের এ দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমরা কোনো হাসপাতাল, মাদক পুনর্বাসন কেন্দ্র বা বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করিনি।’ তিনি দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে নাশকতায় ব্যবহৃত সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো এবং গোলাবারুদ ও প্রযুক্তিগত সরঞ্জামের গুদাম লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার গভীর রাতে বলেন, আফগানিস্তান যুদ্ধ চায় না। তবে প্রতিপক্ষ হামলা বন্ধ না করা পর্যন্ত তারা ‘বৈধ প্রতিরক্ষা’ চালিয়ে যাবে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে চরমপন্থীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার পুনর্বাসন কেন্দ্রটির ধ্বংসস্তূপের মধ্যে পুড়ে যাওয়া চেয়ার, কম্বল ও হাসপাতালের বিছানার টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে ভিড় করেন অসংখ্য মানুষ। নিজের ভাইকে খুঁজতে আসা ৫৫ বছর বয়সী হাবিবুল্লাহ কাবুলবাই বলেন, ‘আমার ভাই নওরোজ পাঁচ দিন আগে এখানে ভর্তি হয়েছিল। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা কী করব? আমার বলার ভাষা নেই... আমরা অসহায়। এটা শুধু আমার সাথেই ঘটেনি, বরং পুরো আফগানিস্তানের সাথেই ঘটেছে।’ সোমবার ইফতারের কিছুক্ষণ পরই বিমান হামলার বিকট শব্দে কাবুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদক নিরাময় কেন্দ্রের এক নিরাপত্তাকর্মী ওমিদ স্টানিকজাই জানান, জেট বিমানের আওয়াজ শুনে নিরাময় কেন্দ্রের পাশের সামরিক ইউনিটগুলো গুলি চালালে পাল্টা বোমা নিক্ষেপ করা হয়। এতেই পুরো কেন্দ্রে আগুন ধরে যায়।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir