...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:55 AM

...
জনবল সংকটে ‘ওয়াটার সাপ্লাই প্রকল্প’র সুবিধা থেকে বঞ্চিত দেবিদ্বার পৌরবাসী News Image

মোঃ মাসুদ রানা, দেবীদ্বার

দেবীদ্বার পৌরসভার নাগরিকদের নিরাপদ পানি সরবরাহের আওতায় ‘ওয়াটার সাপ্লাই প্রকল্পের’ কাজ প্রায় শেষ হলেও জনবল সংকটের কারনে পৌর প্রশাসক তা বুঝে নিচ্ছেন না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এরই মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত দেবীদ্বার পৌরসভায় ৪৫ হাজার ভোটারসহ প্রায় লক্ষাধীক জনগোষ্ঠীর এলাকার নাগরিকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহে পাইপলাইনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পানীয়, রান্নার কাজে এবং অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহারে বাড়িতে বাড়িতে পানি পৌঁছে দিতে ‘ওয়াটার সাপ্লাই প্রকল্পের’ প্রতিষ্ঠা করা হয়।

ইতিমধ্যে ৪হাজার ৫শত পরিবার টার্গেট নিয়ে, ২হাজার ৫শত পরিবারের জন্য পাইপলাইনে বাড়ি বাড়ি সংযোগ সম্পন্ন করা হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০২০সালের ১৫অক্টোবর  এবং ২০২৩সালের ১২জানুয়ারী পৃথক দু’টি দরপত্রের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার অর্থায়নে প্রায় ২৮কোটি ১১লক্ষ ৮৮হাজার ৩৪২টাকা ব্যয়ে ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। কাজটি করেন ঠিকাদার প্রতিষ্ঠান ‘মেসার্স জিলানী ট্রেডার্স’।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্পের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লক্ষ টাকা। মেয়াদ ছিল ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত। করোনার প্রভাব, জমি অধিগ্রহনে দীর্ঘসূত্রীতা, নির্বাচিত মেয়র না থাকায় এবং রাজনৈতিক কারনে কাজের মেয়াদ একাধিকবার বর্ধিত করা হয়।

অপর দিকে ওয়াটার সাপ্লাই প্রকল্প বাস্তবায়নে পৌরসভার তত্বাবধানে ২০২৩ সালের ১২ জানুয়ারী এক কার্যাদেশে কাজটি পায় ঠিকাদার প্রতিষ্ঠান ‘মেসার্স জিলানী ট্রেডার্স’। ভূমি অধিগ্রহন, ডিস্ট্রিবিউশন পাইপ লাইন, হাউজ কানেকশনে প্রাক্কলন ব্যয় ধরা হয় ১০ কোটি ৫৫ লক্ষ, ৮৮ হাজার ৩৪২ টাকা। কাজের মেয়াদ ছিল গত বছরের ৩০ ডিসেম্বর।

দেবীদ্বার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অর্জিন চাকমা জানান, পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থায় উৎস থেকে শুরু করে পানি সংরক্ষণে জলাধার বা রিজার্ভার তৈরি, শোধনাগার এবং ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত কয়েকটি ধাপে কাজ সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা হবে। পৌরসভা ওয়াটার সাপ্লাই প্রকল্পটি পৌর এলাকার মানুষ নিরাপদ ও নির্ভরযোগ্য পানি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারবে। কিন্তু জনবলের অভাবে এবং পৌর মেয়র না থাকায় প্রকল্পটি পৌরসভার নিকট হস্তান্তর করতে পারছিনা।

এ ব্যপারে দেবীদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, জনবলের সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ‘ওয়াটার সাপ্লাই প্রকল্প’ বুঝে নিতে বিলম্ব হচ্ছে। জনবল চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। জনবল নিয়োগের পর খুব শীঘ্রই ‘ওয়াটার সাপ্লাই প্রকল্প’ বুঝে নিয়ে জনস্বার্থে পানি সরবরাহের কাজ শুরু করে দেব।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir