প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Mar 2026, 7:08 PM
কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার রাত ৮টার দিকে জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানিয়েছেন।নিহত ৫৫ বছর বয়সী শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।নিহতের ভাই নিরাস চন্দ্র সরকার বলেন, “স্বামীর মৃত্যুর পর শেফালী বাবার বাড়িতে একটি টিনের ঘরে একাই থাকত। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে।“এ সময় শেফালী রাতের খাবার খাচ্ছিল। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...