প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 25 Mar 2026, 12:09 AM
অতিরিক্ত কেনায় অনেক পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী
এফএনএস
প্রয়োজনের তুলনায় বেশি কেনায় অনেক পাম্পে সময়ের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। জ্বালানি মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তেল কেনার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। আমরা বারবার বলছি তেল আছে, সবাই পাবেন। কিন্তু, অতিরিক্ত কেনার কারণে পাম্পে আগেই তেল শেষ হয়ে যাচ্ছে। এতে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িক চাপ তৈরি হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ না করলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং সবাই তাদের প্রয়োজন অনুযায়ী তেল পাবেন। ঈদযাত্রার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ঈদের সময় লাখো মানুষ বাড়ি গেছেন। কোথাও কি তেলের অভাবে বাস চলাচল বন্ধ হয়েছে? ঈদ নির্বিঘ্নে কেটেছে। তাই বোঝা যায়, প্রকৃত সংকট নেই। মানুষের আচরণই এ পরিস্থিতি তৈরি করছে। মন্ত্রী জানান, বাংলাদেশ নিজস্ব উৎপাদনের ওপর নির্ভরশীল নয়। অধিকাংশ জ্বালানি আমদানি করতে হয়। বৈশ্বিক অস্থিরতার প্রভাব বাজারে পড়তে পারে, তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, মূল্য নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। সরকার এখনও কোনও দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...