প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Mar 2026, 11:50 AM
মুরাদনগরে মুক্তিযুদ্ধাদের ৫ লক্ষ টাকা উপহার দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
দেশের স্বাধীনতা যুদ্ধে নিজের জিবন বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়া বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে ব্যাক্তিগতভাবে নগদ ৫ লক্ষ টাকা দিলেন মুরাদনগরের ৬ বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুধু ৫ লক্ষ টাকা নয় মুক্তিযুদ্বাদের কল্যানে একটি ফান্ড গঠন করার পরামর্শ দেন ধর্মমন্ত্রী। পর্যায়ক্রমে মুক্তিযুদ্বাদের কল্যানে আরো অর্থায়নের আশ্বাস দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরস্কার বিতরণে এ সহযোগিতা করেন।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- আমি গর্ববোধ করি যে এমন এক দল থেকে আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হয়েছি যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক। যিনি মুক্তিযুদ্বে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান একজন মুক্তিযুদ্ধার সন্তান।
মুক্তিযুদ্ধাদের কল্যানে ফান্ড গঠন করার জন্য নগদ ৫ লক্ষ টাকা উপহার দিয়ে আরো সার্বিক সহযোগিতার আশ্বাশ দেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সব সময় ই মুক্তিযুদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ন করার পরামর্শ দেন ধর্মমন্ত্রী কায়কোবাদ।
ধর্মমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় মুক্তিযুদ্বাদের দোয়ার আহবান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চান।
৫ লক্ষ টাকা উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত মুরাদনগরের মুক্তিযুদ্ধারা। তারা বলেন- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্বাদের জন্য কায়কোবাদ এমপি ছাড়া কেউ ই এভাবে সহযোগিতা করেনি।
মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ বলেন- কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি মহোদয় আগে থেকেই সবাইকে সহযোগিতা করেন। ওনার স্বভাবই হল মানুষের উপকার করা।
আগে কেউ আলাদা করে মুক্তিযুদ্বাদের জন্য ফান্ড গঠন বা নগদ অর্থ দেয়নি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি মুক্তিযুদ্ধাদের সর্বোচ্চ সম্মান করেছেন। মুক্তিযুদ্ধাদের জন্য আলাদা ফান্ড গঠন ও ব্যাক্তিগত অর্থায়নে ৫ লক্ষ টাকা উপহার সারাদেশে মাইলফলক বলে মন্তব্য মুক্তিযুদ্ধাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...