প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 28 Mar 2026, 8:57 PM
আগামীতেও স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ : পাইলট
সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে সবকটি ম্যাচেই রান হয়েছিল, বলা যায় স্পোর্টিং উইকেট হয়েছিল। পরবর্তী সিরিজগুলোতেও এমন স্পোর্টিং উইকেটের আশা করছে বিসিবি। মিরপুরসহ দেশের সব ভেন্যুর উইকেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিউরেটর টনি হেমিং। এবার বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট জানালেন ভালো উইকেটে খেলার পাশাপাশি পরবর্তী সিরিজ নিয়ে লক্ষ্যের কথা। পাইলট বলছিলেন, ‘টনি হেমিং খুব ভালো কিউরেটর। আমার যতটুক দেখা সে একজন ডাক্তার বলতে পারেন। রোগী যেমন ডাক্তার দেখাশোনা করে সে মাঠের ডাক্তার পিচের ডাক্তার। তাকে বলা হয়েছিল যে আমরা কোনো ধরনের হোম এডভান্টেজ নেব না।’ তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগেও কিন্তু আসলে টসের মাধ্যমে খেলা হয়ে যেত মিরপুরের উইকেটে। নিউজিল্যান্ড সিরিজেও পাকিস্তান সিরিজের মত স্পোর্টিং উইকেট হবে। আমরা কোনো শর্টকাটে যাওয়ার চিন্তায় নেই সবসময় স্পোর্টিং উইকেটে খেলা হবে। শর্টকাটে হয়তো ম্যাচ জেতা যায় কিন্তু লম্বা সময়ের জন্য সেটা ক্ষতিকর।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...