প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 28 Mar 2026, 9:00 PM
ছোট দলের বিপক্ষে ঘাম ঝড়ানো জয় আর্জেন্টিনার
প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দু’দলের ব্যবধানটা ব্যাপক, লিওনেল মেসিদের প্রতিপক্ষ পিছিয়ে ১১২ ধাপ। ফলে ফলাফলেও যে ব্যবধান হওয়ার কথা তা হয়নি। অন্যভাবে বললে লিওনেল স্কালোনি আরেকবার খেলোয়াড়দের যাচাই করে নিলেন নিজের মতো করে। সেই পরীক্ষা-নিরীক্ষা শেষে জিতেছে আলবিসেলেস্তেরা। যদিও প্রথমার্ধে ২ গোলে লিড নেওয়ার পর শেষমুহূর্তে তারা গোল হজম করেছে। আর্জেন্টাইন অধিনায়ক এদিন মাঠে নামলেন দ্বিতীয়ার্ধের শুরুতে। তাকে করতালিতে যখন বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়াম স্বাগত জানাচ্ছে, ততক্ষণে ২-০ গোলে এগিয়ে স্বাগতিকরা। এরপর তিনি মাঠে নেমে কিছু বাঁ পায়ের ঝলক দেখালেন। যদিও জালের দেখা পাননি। বৃষ্টিও আসি আসি করে মাঠ ভারী করে রেখেছিল। আর্জেন্টিনার পক্ষে দুটি গোল করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মৌরিতানিয়ার হারের ব্যবধান কমান জর্ডান লেফোর্ট। ম্যাচ জিতলেও সবদিক থেকে এগিয়ে ছিল না আর্জেন্টিনা। ৬৪ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য তারা ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১১ শটের মধ্যে সমান ৪টি লক্ষ্যে ছিল মৌরিতানিয়ারও। সবমিলিয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে (জাম্বিয়ার বিপক্ষে ১ এপ্রিল ভোরে) নামার আগে কষ্টসাধ্য জয়ই পেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মৌরিতানিয়াকে বেশ চাপে রেখেছিল। সপ্তদশ মিনিটে তারা লিডও পেয়ে যায় অ্যাটাকিং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের কাছ থেকে। ডান পাশ থেকে নাহুয়েল মোলিনা ক্রস বাড়ান বক্সে, পেনাল্টি স্পট থেকে প্রতিপক্ষ একজনের বাধা এড়িয়ে নিখুঁত ফিনিশিং দিয়েছেন এই চেলসি তারকা। খানিক বাদে মৌরিতানিয়ার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তাদের বেশি সুযোগ না দিয়ে আর্জেন্টিনা ৩২ মিনিটে ব্যবধান বাড়ায়। নিকো পাজকে ফাউল করার পর তিনিই নিলেন ফ্রি-কিকটা। মানবদেয়ালের মাঝ দিয়ে চমৎকার এক শটে ২১ বছর বয়সী স্কোরশিটে নাম তোলেন। বিরতির আগে আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পাজ। মৌরিতানিয়ার শট ফিরিয়ে দিয়ে স্কোরলাইন অক্ষুণ্ন রাখেন এমিলিয়ানো মার্টিনেজও। বিরতি পরই মেসি, রদ্রিগো ডি পল ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো বদলি নামেন। মিনিট আটেক পর মেসি বাঁকানো এক শট নেন, যা বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। এরপর অল্পের জন্য বেঁচে যায় আর্জেন্টিনাও, মার্টিনেজ জোরালো এক শট কর্নারের বিনিময়ে ফেরান। অল্প সময়ের মাঝে মৌরিতানিয়া আরও কয়েকটি আক্রমণ শাণায়। তবে ফিনিশিং দিতে পারছিল না তারা। ম্যাচের একেবারে শেষ শটে এসেছে গোল। মৌরিতানিয়ার ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডার। তার হেড কয়েকজনের পা ঘুরে পান লেফোর্ট। জটলার মাঝে নেওয়া শটে এই মৌরিতানিয়ার ডিফেন্ডার মার্টিনেজকে পরাস্ত করেছেন। অভিষেক ম্যাচ খেলতে নেমেই তিনি গোলের দেখা পেলেন বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন মেসিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...