প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Mar 2026, 9:48 AM
ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফোট পাইপসহ সরঞ্জাম অকেজো
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও ৩ হাজার ফোট পাইপসহ সরঞ্জাম অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা শিদলাই ইউনিয়নের শিদলাই দক্ষিণপাড়া ও মালাপাড়া ইউনিয়নের ইউনিয়নের রামনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় আনসার ও উপজেলা ভূমি কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দক্ষিণপাড়া ও রামনগর এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় ২টি অবৈধ ড্রেজার মেশিন ও এর প্রায় ৩ হাজার ফুট পাইপসহ এর সরঞ্জাম ধ্বংস করে অকেজো করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...