প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Mar 2026, 9:51 AM
চাঁদপুরে হত্যা মামলার তিন আসামি ঢাকা থেকে গ্রেফতার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে একটি দল ঢাকার বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন (৪২), মো. ফয়েজ (৩৮) এবং হাজেরা বেগম (৬০)। তারা সবাই জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।উল্লেখ্য যে , গত ২৩ মার্চ সোমবার সকালে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দা বৃদ্ধ আলী হায়দার(৬২কে বেদম মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরদিন ২৪ মার্চ রাতে তিনি মারা যান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তাৎক্ষণিকভাবে ফাতেমা বেগম ওরফে দুলালী (৪০) নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের পুত্রবধূ আছমা বেগম জানান, ুআমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আসামিরা বাড়ি থেকে পালিয়ে যায়। ”পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ আলী হায়দারের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযুক্তরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা দুইদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. হেলাল উদ্দিন বলেন, ুমারধরের ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।” তিনি আরো জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও জড়িতদের আইনের আওতায় আনা হবে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...