প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Mar 2026, 9:09 PM
আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন বাবর
বাবর আজমের বিরুদ্ধে আলোচিত এক মামলা বাতিলের লিখিত আদেশ দিয়েছেন লাহোরের উচ্চ আদালত। গ্রহণ করা হয়েছে বাবরের করা রিটও। যা কিনা পাকিস্তানের সাবেক অধিনায়কের জন্য অনেকবড় পরিত্রাণ বলা চলে। আট পাতার লিখিত রায়ে আদালত বাবর আজামের আবেদন মঞ্জুর করে পূর্বের সেই আদেশকে চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছেন, যা জাস্টিস অফ দ্য পিস দ্বারা জারি করা হয়েছিল এবং এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। অভিযোগটি করেছিলেনব হামিজা মোখতার নামের এক নারী। অভিযোগকারী সেই নারী দাবি করেছিলেন, বাবর আজম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে আবার সেটি প্রত্যাহার করে নেন। পাশাপাশি আনা হয় জবরদস্তি এবং আর্থিক শোষণের অভিযোগও। মামলাটি তদারকি করেন আসজাদ জাভেদ ঘারাল। তিনি উভয় পক্ষের উপস্থাপিত প্রমাণ ও যুক্তি পর্যবেক্ষণ করেছেন। রায়ে বলা হয়েছে, অভিযোগকারীর দাবি করা বাবর আজমের সঙ্গে আট বছরের সম্পর্ক এবং অভিযোগ দায়েরে দীর্ঘ বিলম্ব অভিযোগগুলির বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করেছে। রায়ে আদালত এটি স্পষ্ট করেছে যে, অভিযোগের সমর্থনে পর্যাপ্ত প্রমাণ নেই এবং শুধুমাত্র বিয়ে সম্পর্কিত অপ্রাপ্ত প্রতিশ্রুতি কোনো আইনগত পদক্ষেপ বিলম্ব করার জন্য যথেষ্ট নয়। এ ছাড়া আদালত বলেন, ‘জাস্টিস অব দ্য পিস’ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যা আইনি দৃষ্টিতে ত্রুটিপূর্ণ। এছাড়া রায় উল্লেখ করেছে যে, জাস্টিস অফ দ্য পিস যথাযথ যাচাই-বাছাই ছাড়া এফআইআর দায়েরের নির্দেশ জারি করেছিলেন, যা আইনি দৃষ্টিকোণ থেকে ভুল ছিল। ফলে, লাহোর হাইকোর্ট বাবর আজামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ বাতিল করেছে। মামলার সময় ক্রিকেটারের পক্ষে বারিস্টার হারিস আজমাত উপস্থিত ছিলেন। সব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় বাবর এখন কোনো আইনি অনিশ্চয়তা ছাড়াই পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...