প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:18 AM
৬ গেটম্যানের চরম গাফিলতিতে পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ প্রাণহানি
মাহফুজ নান্টু
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র। প্রতিবেদনে ৬ জন গেটম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের ৪ জন গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের ২ জন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুইজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ সংশ্লিষ্টতা এবং বাস চালকের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, তদন্তে অন্তত ৬টি গুরুতর ব্যত্যয় শনাক্ত করা হয়েছে এবং পুরো ঘটনায় একাধিক ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে ৮টি সুপারিশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত আরও ২০ জন।
দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিতে নেতৃত্ব দেন এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী। এ ঘটনায় এক বাসযাত্রীর দায়ের করা মামলায় র্যাব ও পুলিশ এখন পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...