প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:22 AM
কুমিল্লা সিটি কর্পোরেশনে উম্মুক্ত দরপত্রের লটারি সরাসরি দেখলেন নগরবাসী
আয়েশা আক্তার
কুমিল্লা নগরবাসীর সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে দরপত্রের লটারি উদ্বোধন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। গতকাল রবিবার (২৯ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে লটারির উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-জিপি পদ্ধতির মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এতে দুর্নীতির সুযোগ কমে আসার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে বলে মনে করছেন ঠিকাদাররা। জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দরপত্র বিজ্ঞপ্তি নং ০৬-এ ১৭টি এবং বিজ্ঞপ্তি নং ০৭-এ ৯২টি প্রকল্পসহ মোট ১০৯টি প্রকল্প এলটিএম (খঞগ) পদ্ধতিতে আহ্বান করা হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় প্রায় ৪২ কোটি টাকা। এই আয়োজন সরাসরি প্রত্যক্ষ করে সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছেন, যা স্থানীয় সরকার কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির একটি দৃষ্টান্ত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...