...
শিরোনাম
সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜ কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ⁜ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বার্ডে র‌্যালি ও বৃক্ষের চারা বিতরণ ⁜ বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ ⁜ কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ⁜ বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ⁜ আজ স্পেনের সামনে রোনালদোর পর্তুগাল ⁜ কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের অশ্রু বিদায় ⁜ এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের ⁜ নাটকীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড ⁜ নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কুমিল্লার সাংবাদিকদের মতবিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:04 AM

...
হোমনার সাবেক এমপি আব্দুল মজিদের বাগানবাড়ি পর্যটনকেন্দ্রে পরিণত News Image

আবদুল হক সরকার

কুমিল্লার হোমনা উপজেলার সবুজে ঘেরা জয়নগর গ্রামের অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের বাগানবাড়ি  পর্যটনকেন্দ্রে পরিনত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে  মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ভ্রমণে আসেন বিনোদনের জন্য। হোমনায়  কোন পর্যটন কেন্দ্র বা পার্ক না থাকায়  লোকজন  এ  বাগান বাড়িতে এসে  ঈদ আনন্দ উপভোগ করেন। জানাগেছে, বাগানবাড়িতে প্রবেশের জন্য ৩০ টাকা করে টিকিট নির্ধারণ করা হলেও অনেককে আবার বিনামূল্যেও প্রবেশ করতে দেখা গেছে। ঈদের ছুটিতে আসা  মানুষের উপস্থিতিতে  বাগানবাড়িতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।  এতে  বাগান বাড়িটি  অস্থায়ী পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

এ দিকে বাগান বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান।বাচ্চাদের খেলনা, পোশাক, জুতা এবং বিভিন্ন খাবারের দোকান নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শিশুদের বিনোদনের জন্য পুকুরের মধ্যে জলচক্র, ছোট রেলগাড়ি, দোলনা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। এবার  ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুতুলনাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে।

এ দিকে ঈদের দীর্ঘ ছুটিতে  প্রতি দিনব্যাপী লোকজনের ভিড়ে খুশি বাগান বাড়ির কর্তৃপক্ষ,  স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে এখানে কোনো আবাসন বা রিসোর্ট সুবিধা না থাকায় দূর-দূরান্তের পর্যটকদের আগমন তুলনামূলক ভাবে  কম বলে জানা গেছে। এ ছাড়া ঈদ উপলক্ষে দর্শনার্থীদের আকৃষ্ট করতে র‌্যাফেল ড্র-এর আয়োজন করা  হয়েছে।  এতে  মোটর সাইকেল, ফ্রিজ, ও খাসি উপহার দেয়া হয়েছে।

জানাগেছে, হোমনা উপজেলায় কোনো পর্যটনকেন্দ্র না থাকায় অবসর সময়ে মানুষ ওয়াই ব্রিজ, তিতাস ব্রিজসহ বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে । তবে মজিদ স্যারের এই বাগান বাড়িটি নির্মাণের পর তা স্থানীয়দের অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। সরেজমিনে  গিয়ে দেখা যায়, মঙ্গলবার  বিকাল ৩টা থেকেই দলবেঁধে মানুষ ঘুরতে আসছেনএই বাগান বাড়িতে। কেহ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের  নিয়ে ঘুরতে এসে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয়রা মনে করেন পর্যটকের আগমনে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। সিএনজি অটোরিকশা চালকরা অতিরিক্ত যাত্রী পাচ্ছেন, এতে তাদের জীবন মান উন্নত হচ্ছে, রাস্তার দুই পাশের ছোট ছোট ব্যবসায়ীদের মাঝেও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

মুরাদনগর উপজেলার  রহিমপুর থেকে আসা  কলেজ শিক্ষক মো  সাইফুল ইসলাম জানান, “ঈদের ছুটি পেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি এ বাগান বাড়িতে। এখানকার পরিবেশ, পুকুরের স্বচ্ছ পানি এবং বিভিন্ন স্থাপনা ও ব্যবস্থাপনা আমাদের মুগ্ধ করেছে।

এ বিষয়ে  বিশিষ্ট শিক্ষাবীদ পপি লাইব্রেরীর স্বত্তাধিকারী সাবেক এমপি অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, “মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে একটি কলেজ, হোমনা উপজেলায় একটি মহিলা কলেজ ও একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের বিনোদনের জন্য এ বাগানবাড়ি গড়ে তুলেছি। মানুষ এখানে এসে আনন্দ পাচ্ছে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও জানান, বাগানবাড়ির রক্ষণাবেক্ষণ ও নতুন নতুন স্থাপনা তৈরির খরচ মেটাতে টোকেন হিসেবে ৩০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে...

ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাই...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দে...

কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার ছিন্নমূল হকার সমিতিতে সরকারি চাকুরীজীবি, আইনজীবী, প্রতি...

মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচন...

আবুল কালাম আজাদ"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জাতীয়...

অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউয়ের কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশার শর্ত ভঙ্গ করে ভবনের গ্যা...

এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬

অশোক বড়ুয়াকুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
➤ কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
➤ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বার্ডে র‌্যালি ও বৃক্ষের চারা বিতরণ
➤ বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
➤ কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
➤ বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
➤ আজ স্পেনের সামনে রোনালদোর পর্তুগাল
➤ কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের অশ্রু বিদায়
➤ এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের
➤ নাটকীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
➤ নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কুমিল্লার সাংবাদিকদের মতবিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir