প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:05 AM
চান্দিনায় মাদক দমনে অভিযান, পলাতক আসামী সহ ৭ জন গ্রেফতার
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিরাও রয়েছেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মো. আবুল কাশেম (৩৫) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে চান্দিনা থানায় আরও দুটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামী মো. জালাল (৪০) কেও আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের সময় মাদক সেবন ও বহনের অভিযোগে আরও চারজনকে দণ্ড প্রদান করা হয়। আতিকুর রহমান (৩৫) কে গাঁজা ও ইয়াবা বহন ও সেবনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনি (২৯) ও শাহজালাল (৩০) কে একই অপরাধে ১০০ টাকা করে জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা এলাকার বাসিন্দা মো. আলমগীর (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মাদক দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...