প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:07 AM
কুমিল্লায় হজ্বযাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
অশোক বড়ুয়া
গতকাল সোমবার থেকে কুমিল্লায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে হজ্বগমনেচ্ছু যাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ২,৮০০ জন হজ্বযাত্রীর জন্য চারটি ব্যাচে এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আশেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ শফিকুল ইসলাম এবং নাঙ্গলকোট ঢালুয়া রহমাতিয়া আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...