প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:02 AM
হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার সন্তান হাফেজ মঈন উদ্দিনকে অমানসিক নির্যাতন ও মারধর করে হত্যা করে লাশটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দড়ির সাহায্যে বেঁধে রেলিং এর সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন নিহতের মা সুফিয়া খাতুন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নিহত হাফেজ ঈমন উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর ৭ নং বারাপাড়া এলাকার মো: ইয়াসিন মিয়ার পুত্র।
সাংবাদিক সম্মেলনে নিহতের মা সুফিয়া খাতুন আরও বলেন- আমারর পুত্র সদর দক্ষিণ লালমাই উপজেলার বাগমারা এলাকার আল মোকাররম দারুল উলুম মাদ্রাসার হাফেজ শ্রেণীতে লেখাপড়া করত এবং ওই মাদ্রাসার মসজিদের তারাবির নামাজে ইমামতি করতেন। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোর সাড়ে ৬ টার দিকে হাফেজ মঈন উদ্দিনকে মাওলানা মাজহারুল ইসলাম (৩৫) হাফেজ নাজমুল হাসান ডেকে নিয়ে মিথ্যা চুরির অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। তারা আমার সন্তানকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে হত্যা করে। পরবর্তীতে আমার সন্তান হাফেজ মইনুদ্দিনের লাশটিকে একটি দঁড়ির সাহায্যে বেধে সিঁড়ির রেলিং এর সাথে ঝুলিয়ে রাখে এবং অপপ্রচার করে হাফেজ মঈন উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন -খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার পুত্রের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত চিহ্ন রয়েছে এবং লাশটিকে একটি সিঁড়ির রেলিং এর সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় পুলিশকে খবর দিয়ে লালমাই থানা পুলিশ একটি ইউডি মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাঈন উদ্দিনের মা সুফিয়া খাতুন লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলাটি গ্রহণ করেনি। পরবর্তীতে এই ঘটনা বিচারের দাবিতে নিহত মঈন উদ্দিনের মা দুইজনকে আসামি করে কুমিল্লা আদালতে গত ৮ মার্চ ২০২৬ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দন্ডবিধি ৩০২/ ৩৪/১০৯/ ৫০৬ (২) আদালত মামলাটি কুমিল্লা লালমাই থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে রিপোর্ট দেওয়া নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...