...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 4 Apr 2026, 11:06 PM

...
পুরোনো গানে নতুন জাদু, পাঁচ ব্যান্ড নিয়ে ফুয়াদের ‘টাচ অব গোল্ড’ News Image

এফএনএস বিনোদন:

বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় পাঁচটি গানকে নতুন আঙ্গিকে তুলে এনে আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদীর। ‘টাচ অব গোল্ড’ শিরোনামের এই বিশেষ প্রজেক্টে এলআরবি, অর্থহীন, ডিফারেন্ট টাচ, ক্রিপটিক ফেইট ও ওয়াটসন ব্রাদার্সের বহুল শ্রুত গানগুলো আধুনিক সাউন্ডে পুনর্র্নিমাণ করা হয়েছে। সম্প্রতি ‘বি হেয়ার নাও’-এর ব্যানারে গানগুলো প্রকাশ পেয়েছে। এই প্রজেক্টে নতুনভাবে সাজানো হয়েছে এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা, যা পুরোনো শ্রোতা ও নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। নতুন আয়োজনে ‘অদ্ভুত সেই ছেলেটি’ গেয়েছেন শাকিব চৌধুরী, ‘শ্রাবণের মেঘ’-এ কণ্ঠ দিয়েছেন এলিটা করিম, ‘ভবঘুরে’ গেয়েছেন রায়েফ আল হাসান রাফা এবং ‘রঙ’ গেয়েছেন জোহাদ রেজা চৌধুরী। আর ‘ঘুমন্ত শহরে’ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন জোহাদ, রাফা ও শাকিব। ফলে একই গানে একাধিক শিল্পীর মেলবন্ধনও তৈরি হয়েছে। প্রজেক্টটি নিয়ে ফুয়াদ আল মুক্তাদীর জানান, “নব্বইয়ের দশকে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে গানগুলোর যে সাউন্ড ছিল, সেটিকে আধুনিক প্রযুক্তি ও নতুন অ্যারেঞ্জমেন্টে পুনর্গঠন করার চেষ্টা করেছি।” তার মতে, এই উদ্যোগ একদিকে নস্টালজিক শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও গানগুলো নতুনভাবে পৌঁছাবে। শিল্পীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। শাকিব চৌধুরীর ভাষায়, “এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট পুরোনো গানগুলোকে নতুন করে জীবিত রাখে।” একইভাবে জোহাদ রেজা চৌধুরী বলেন, “এই গানগুলো শুনে বড় হয়েছি আমরা, তাই নতুন সাউন্ডে এগুলো ফিরিয়ে আনাটা আমাদের জন্য বিশেষ অনুভূতির।” পাঁচটি গানের ভিডিও নির্মাণ করেছে রানআউট ফিল্মস। ভিডিওগুলো পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি গানে আলাদা গল্প ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে ‘টাচ অব গোল্ড’ প্রজেক্টটি শুধু পুরোনো গান ফিরিয়ে আনার উদ্যোগ নয়, বরং বাংলা ব্যান্ড সংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত করে তোলার একটি প্রয়াস।




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir