প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Apr 2026, 11:14 PM
ইউরোপের শীর্ষ ৫ লিগে বেতনের দাপট, কোন লিগে কার রাজত্ব
এফএনএস স্পোর্টস:
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ইউরোপের তারকা ফুটবলারদের আয় নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা গেছে, অর্থনৈতিক চাপের মধ্যেও ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বেতনের গ্রাফ ঊর্ধ্বমুখীই রয়েছে। লিগভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র।
স্প্যানিশ লা লিগা
লা লিগায় বেতনের শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। মাসে ২৬ লাখ ৭০ হাজার ইউরো করে আয় করছেন দুজনই। তাঁদের পরেই রয়েছেন দাভিদ আলাবা ও বার্সেলোনার রবার্ট লেভানডভস্কি। জুড বেলিংহাম ও ইয়ান ওবলাকের আয়ও উল্লেখযোগ্য, প্রায় ১৬ লাখ ৭০ হাজার ইউরো।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংল্যান্ডে বেতনের তালিকায় সবার ওপরে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। মাসে তাঁর আয় ২৬ লাখ ৩০ হাজার ইউরো। লিভারপুলের মোহাম্মদ সালাহ পাচ্ছেন ২০ লাখ ইউরো। কাসেমিরো ও ভার্জিল ফন ডাইক প্রায় সাড়ে ১৭ লাখ ইউরো করে আয় করেন। ব্রুনো ফার্নান্দেজ ও বুকায়ো সাকাও আছেন শীর্ষ তালিকায়।
জার্মান বুন্দেসলিগা
জার্মানিতে বায়ার্ন মিউনিখের আধিপত্য স্পষ্ট। হ্যারি কেইন ও জামাল মুসিয়ালা দুজনেই মাসে ২১ লাখ ইউরো করে আয় করছেন। ম্যানুয়েল নয়্যার ও জশুয়া কিমিখের আয়ও ১৬ থেকে ১৭ লাখ ইউরোর মধ্যে।
ইতালিয়ান সিরি আ
ইতালিতে কিছুটা কৃচ্ছ্রসাধনের প্রবণতা থাকলেও জুভেন্টাসের দুসান ভøাহোভিচ শীর্ষে আছেন। মাসে তাঁর আয় ১৮ লাখ ৫০ হাজার ইউরো। ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ ও রোমার পাওলো দিবালাও তালিকার ওপরের দিকে রয়েছেন।
ফরাসি লিগ আঁ
ফ্রান্সে পিএসজির প্রভাব অব্যাহত। উসমান দেম্বেলে মাসে ১৮ লাখ ৫০ হাজার ইউরো আয় করে শীর্ষে আছেন। তাঁর পরেই রয়েছেন মার্কিনিওস ও আশরাফ হাকিমি। ক্লাবটির গড় বেতনও আগের তুলনায় কিছুটা বেড়েছে।
কোচদের আয়েও চমক
শুধু খেলোয়াড় নয়, কোচদের বেতনও বেশ চমকপ্রদ। আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমেওনে মাসে ২১ লাখ ৭০ হাজার ইউরো আয় করে ইউরোপে শীর্ষে রয়েছেন। পেপ গার্দিওলা, মিকেল আরতেতা, উনাই এমেরি, আন্তোনিও কন্তে ও লুইস এনরিকেও উচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের তালিকায় আছেন।
লেকিপ জানিয়েছে, বিশ্ববাজারে চাপ থাকলেও বড় ক্লাবগুলো তাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে বেতনের দিক থেকে কোনো ছাড় দিচ্ছে না। প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতাও আরও জোরালো হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...