...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:05 AM

...
ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন রাস্তা প্রশস্তের দাবিতে সড়ক অবরোধ, এমপি জসিম উদ্দিনের আশ্বাসে স্থগিত News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় কুমিল্লা-মিরপুর সড়ক প্রশস্তকরণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের প্রেক্ষিতে শনিবার (৪ এপ্রিল) দুপুরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কারহীন থাকার পর কুমিল্লা-মিরপুর আঞ্চলিক সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়। বর্তমান নকশা অনুযায়ী সড়কটির প্রস্থ ১৮ ফুট। তবে সাহেবাবাদ বাজারের ব্যবসায়ীদের দাবি, বাজারের ব্যবসায়িক গুরুত্ব এবং যানজট বিবেচনায় এই অংশটি অন্তত ২৬ ফুট প্রশস্ত করা প্রয়োজন।

দাবি আদায়ে শনিবার সকাল থেকেই সাহেবাবাদ বাজার এলাকায় কুমিল্লামুখী সড়কটি আটকে দেন স্থানীয়রা। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনেক চালককে বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানান আন্দোলনকারীরা।

অবরোধ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী মো. জাকির খান সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল খান, ইউনিয়ন যুবদল সভাপতি ওমর ফারুক পল্টুসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা।

দুপুরের দিকে অবরোধস্থলে উপস্থিত হন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এসময় এমপি জসিম উদ্দিন জসিম বলেন: "সড়কটি ১৮ ফুট থেকে ২৬ ফুটে উন্নীত করার বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। আমি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সড়কটি প্রশস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আগামী সংসদ অধিবেশনেও আমি বিষয়টি জোরালোভাবে তুলে ধরব।

সংসদ সদস্যের এই আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, সাহেবাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে ১৮ ফুট প্রশস্ত রাস্তায় বড় যানবাহন চলাচল করলে সবসময় যানজট লেগে থাকে। তাই ভবিষ্যতে টেকসই সমাধানের জন্য বাজার অংশটি ঢালাইসহ ২৬ ফুট প্রশস্ত করা অপরিহার্য।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ

মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...

অপ্রতিমের হত্যাকারীকে   গ্রেপ্তারে ১২ ঘণ্টার   আলটিমেটাম
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের   লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...

কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...

‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব   চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...

অপ্রতিমের মৃত্যুর   ঘটনায় আমি লজ্জিত  মনিরুল হক চৌধুরী এমপি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir