...
শিরোনাম
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’! ⁜ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য ⁜ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন ⁜ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল ⁜ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন ⁜ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ ⁜ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার ⁜ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন ⁜ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Apr 2026, 10:27 PM

...
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ আরেক ক্রুকেও উদ্ধার করল যুক্তরাষ্ট্র News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকেও জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি। গত শুক্রবার ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর একটির পাইলটকে আগেই উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবার দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, তখনই এই খবর এল। নতুন চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি করার হুমকি দেন তিনি। যদিও ট্রাম্পের দাবি মেনে নেয়নি ইরান। এদিকে আলটিমেটামের সময়ও শেষের পথে। উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল। ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল-আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’


ক্রু কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হয়েছে? 

শুধু ‘কর্নেল’ বলে পরিচয় দেওয়া ওই ক্রু বিমান বিধ্বস্তের পর কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে যোগাযোগ হয়েছিল তা নিয়ে গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ। ট্রাম্পপন্থী এই গণমাধ্যমটির সাংবাদিক জেনিফার গ্রিফিন জানিয়েছেন, উদ্ধার হওয়া ক্রু মূলত ‘ওয়েপনস সিস্টেম অফিসার’। ফক্স নিউজের পেন্টাগন প্রতিনিধি জেনিফার জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে দক্ষিণ-পশ্চিম ইরানে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হামলার শিকার হলে পাইলটের সঙ্গে ওই কর্নেলও প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। এরপর তিনি একটি পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে ওঠেন। সেখানে টানা ৪৮ ঘণ্টা আত্মগোপনে ছিলেন। আশ্রয় নেন টিকে থাকার নানা কৌশলের। নিজের অবস্থান শনাক্ত করতে এবং মার্কিন বাহিনীকে উদ্ধারে সহায়তা করতে ওই সেনা সদস্য একটি ‘এনক্রিপ্টেড’ যোগাযোগ ব্যবস্থা অথবা একটি বিশেষ বিকন সংকেত সক্রিয় করেছিলেন। ফক্স নিউজ জানিয়েছে, ক্রুকে উদ্ধারের জন্য কয়েক’শ মার্কিন সেনাসদস্য এক বিশাল অভিযানে অংশ নিয়েছেন। এতে একাধিক বাহিনীর এলিট স্পেশাল অপারেশন ফোর্সেস এবং বিভিন্ন ধরনের যুদ্ধবিমান অংশ নেয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি কোনো সম্মুখযুদ্ধ হয়নি। তবে ইরানি সেনাদের উদ্ধারস্থল থেকে দূরে সরিয়ে রাখতে মার্কিন বাহিনী গুলিবর্ষণ করেছিল। প্রায় ৩৬ ঘণ্টার উদ্ধার অভিযান চলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় ইরানের বিমান হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে সহায়তা করে। মার্কিন উদ্ধারকারী দলকে সুরক্ষা দিতে ইসরায়েল ইরানি হামলাগুলো থামিয়ে দেয়।


সিআইয়ের ধোঁকা

ফক্স নিউজ লিখেছে, পেন্টাগন নিখোঁজ ক্রুকে উদ্ধারের মূল অভিযান শুরু করার আগে সিআইএ ইরানের ভেতরে বড় ধরনের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালায়। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জেনিফার গ্রিফিন জানিয়েছেন, ওই সেনাসদস্য উদ্ধার হওয়ার আগেই সিআইএ ইরানের ভেতরে খবর ছড়িয়ে দেয় যে, মার্কিন বাহিনী ইতোমধ্যে নিখোঁজ কর্নেলকে খুঁজে পেয়েছে এবং তাঁকে স্থলপথে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গ্রিফিন জানান, যখন ইরানি বাহিনী সিআইএ’র এই খবরে বিভ্রান্ত ও অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই সিআইএ তাদের ‘অসাধারণ ও বিশেষ সক্ষমতা’ ব্যবহার করে মার্কিন সেনাসদস্যের প্রকৃত অবস্থান শনাক্ত করে। এই অভিযানকে ‘খড়ের গাদায় সুঁচ খোঁজা’র সঙ্গে তুলনা করে গ্রিফিন জানিয়েছেন, ওই আমেরিকান অফিসার পাহাড়ের একটি গভীর খাঁজে লুকিয়ে ছিলেন। সেখানে সিআইএ’র বিশেষ প্রযুক্তি ছাড়া তাঁকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। সেনাসদস্যের অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই সিআইএ তা পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন। পরে সিআইএ’র দেওয়া রিয়েল-টাইম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সফলভাবে অভিযান সম্পন্ন করে।


কাদায় আটকে যায় বিমান

অভিযানের সময় কারিগরি জটিলতার কারণে অন্তত একটি বিমানকে ঘটনাস্থলে ফেলে এসেছে মার্কিন বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সি-১৩০ হারকিউলিস বিমান সম্ভবত কাদা মাটিতে আটকে গিয়েছিল। বিমানটি যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে, সেজন্য সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে নিয়োজিত সেনাসদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অতিরিক্ত আরও বিমান সেখানে পাঠানো হয়েছিল। জেনিফার গ্রিফিন বলেন, ‘এটি পুরোপুরি সিনেমার গল্পের মতো। যখন এই অভিযানের পুরো কাহিনী সামনে আসবে, আমি মনে করি আমরা সবাই স্তম্ভিত হয়ে যাব।’ তিনি আরও উল্লেখ করেন, অতীতে আফগানিস্তানে উদ্ধার অভিযানগুলো সবসময় সফল হয়নি। কিন্তু এই অভিযানের জটিলতা, দুজন বৈমানিককে সফলভাবে উদ্ধার এবং এতে নিয়োজিত সেনাসদস্য ও বিমানের বিশাল বহর- সব মিলিয়ে এমন কিছু তিনি আগে কখনো দেখেননি।


ইরানের দাবি

গতকাল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, নিখোঁজ এক পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত একটি মার্কিন বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ আইআরজিসিকে উদ্ধৃত করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভূপাতিত হওয়া একটি মার্কিন ফাইটার জেটের পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত শত্রুপক্ষের একটি বিমানকে ইসফাহানের দক্ষিণাঞ্চলে বীর যোদ্ধারা ধ্বংস করে দিয়েছেন।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...

চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...

কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...

বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...

বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...

ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...

মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...

ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে  " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...

বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
➤ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
➤ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
➤ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
➤ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
➤ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
➤ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ
➤ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
➤ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir