...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Apr 2026, 10:30 PM

...
চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

চাঁদের উদ্দেশে যাত্রা করা আর্টেমিস-২ অভিযান ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে। তবে, মিশনটিতে থাকা চার মহাকাশচারীর একটি অস্বস্তিকর সমস্যার মুখে পড়ার তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ভোরে মিশনের তৃতীয় দিন ১৬.৫ ফুট (৫ মিটার) প্রশস্ত ওরিয়ন ক্যাপসুলে থাকা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। মিশনের ফ্লাইট ডিরেক্টর জাড ফ্রিলিং জানান, সমস্যাটি ছিল টয়লেট থেকে বর্জ্য বের করার প্রক্রিয়ায়। ধারণা করা হয়, ভেন্ট লাইনে জমে থাকা প্রস্রাব জমে বরফ হয়ে যাওয়ায় এই জটিলতা তৈরি হয়। সে সময় প্রায় ৩ লাখ ২০ হাজার কিলোমিটার দূরে থাকা মহাকাশচারী নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন ঘুমিয়ে ছিলেন। এদিকে মিশন কন্ট্রোলাররা সমস্যার সমাধানে কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে ক্যাপসুলটিকে সূর্যের দিকে ঘুরিয়ে বরফ জমে থাকা লাইন গরম করার পরিকল্পনা নেয়া হয়। এতে আংশিকভাবে জট খুলে যায় এবং কিছু প্রস্রাব মহাশূন্যে নির্গত করা সম্ভব হয়। পরবর্তীতে মিশন কন্ট্রোল জানায়, টয়লেট আংশিকভাবে সচল হলেও তা কেবল কঠিন বর্জ্যরে জন্য ব্যবহারযোগ্য। দীর্ঘ চেষ্টার পর অবশেষে মধ্যরাতে ঘোষণা আসে- টয়লেট সম্পূর্ণ ব্যবহারের জন্য প্রস্তুত। এ ঘোষণায় মহাকাশচারীরা স্বস্তি প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, সমস্যার সমাধানের পর মিশন কন্ট্রোলের ক্যাপসুল কমিউনিকেটর জ্যাকি মাহাফি নভোচারীদের জানালেন, ‘আপনারা এখন সব ধরনের টয়লেট ব্যবহার করতে পারবেন।’ এরপর কচ উত্তর দেন, ‘ধন্যবাদ!’ এর আগে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই টয়লেটের পাম্প কাজ না করার সমস্যা দেখা দেয়। পরে জানা যায়, পাম্প চালু করতে প্রয়োজনীয় পানি যথেষ্ট পরিমাণে দেয়া হয়নি। পানি যোগ করার পর সেটি স্বাভাবিকভাবে কাজ শুরু করে। টয়লেট বিকল হয়ে পড়ায় মহাকাশচারীদের সাময়িকভাবে বিকল্প ব্যবস্থা ব্যবহার করতে হয়, যা অ্যাপোলো যুগের মতোই ব্যাগভিত্তিক পদ্ধতি। ওই সময় মহাকাশচারীদের জন্য কোনো টয়লেট ছিল না এবং তারা ব্যাগ ব্যবহার করতেন। ১৯৬৯ সালের অ্যাপোলো-১০ মিশনে এমনকি ক্যাপসুলের ভেতরে বর্জ্য ভেসে বেড়ানোর ঘটনাও ঘটেছিল, যা নিয়ে মহাকাশচারীরা বিরক্তি প্রকাশ করেছিলেন। নাসার এক প্রতিবেদনে বলা হয়, সে সময় ব্যবহৃত ব্যাগ ব্যবস্থা ছিল অত্যন্ত অস্বস্তিকর এবং দুর্গন্ধ নিয়ন্ত্রণে ব্যর্থ। বর্তমান ওরিয়ন ক্যাপসুলে ব্যবহৃত ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রযুক্তি দীর্ঘদিনের গবেষণার ফল। এটি মূলত প্রস্রাব মহাশূন্যে নির্গত করে এবং কঠিন বর্জ্য সংরক্ষণ করে পৃথিবীতে ফিরিয়ে আনে। তবে অতীতেও মহাকাশযানে টয়লেট সমস্যার নজির রয়েছে। স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলেও ২০২১ সালে প্রস্রাব সংরক্ষণ টিউব খুলে গিয়ে লিকের সমস্যা দেখা দেয়, যার ফলে মহাকাশচারীদের বিকল্প ব্যবস্থা ব্যবহার করতে হয়েছিল। নাসার বর্তমান প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানও ২০২২ সালে ক্রু ড্রাগনে করে ‘ইনস্পিরেশন৪’ নামে একটি তিন দিনের ফ্লাইট পরিচালনা করেছিলেন। সেই মহাকাশযাত্রার সময় তাকে মহাকাশযানের ভেতরের একটি টয়লেটের সমস্যার সমাধান করতে হয়েছিল। তবে, আইজ্যাকম্যান সেই সময় সিএনএনকে বলেছিলেন, সমস্যাটি কেবিনের চারপাশে ভেসে বেড়ানো বর্জ্য সম্পর্কিত ছিল না। কয়েক দশকের টয়লেট উন্নয়নের অভিজ্ঞতা থেকেই ওরিয়ন মহাকাশযানের সেই সিস্টেমটি তৈরি হয়েছে, যা আর্টেমিস-২-এর নভোচারীরা ব্যবহার করছেন। প্রযুক্তিটি যাচাই করার জন্য নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও (যা পৃথিবী থেকে মাত্র কয়েকশ মাইল উপরে প্রদক্ষিণ করে) একই ধরনের একটি সিস্টেম স্থাপন করেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত প্রায় ৩০ মিলিয়ন ডলারের একটি চুক্তির অধীনে কলিন্স অ্যারোস্পেস ওরিয়নের জন্য ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ইউডব্লিউএমএস নামে পরিচিত প্রযুক্তিটি ডিজাইন কার্যকর হবে। এবং এই সিস্টেমটি স্পেস শাটল প্রোগ্রামের কয়েক দশকের টয়লেট প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। উভয় সিস্টেমেই, মূত্র ক্যাপসুলের বাইরে নির্গত হয়, আর কঠিন বর্জ্য সংকুচিত করে ক্রুদের সাথে পৃথিবীতে ফেরত পাঠানো হয়। যখন এটি কাজ করে, তখন মহাকাশের টয়লেটের কিছু সুবিধাও থাকতে পারে। নাসার সাবেক মহাকাশচারী মাইক ম্যাসিমিনো বলেন, ‘আমি পৃথিবীর টয়লেটকে খুব মিস করি, কারণ মহাকাশে এটি বেশ জটিল এবং আপনাকে সতর্ক থাকতে হয় ও সহকর্মীদের সম্মান করতে হয় যাতে আপনি কোনো নোংরা না করেন। আর সবসময় নিজের ব্যবহৃত জিনিস পরিষ্কার করতে হয়, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে অন্য কেউ অসুস্থ হোক।’





ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir