...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Apr 2026, 8:45 AM

...
ইউনূসের অবহেলায় ১৩৮ শিশুর মৃত্যু News Image

অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩৮ শিশুর। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি রোগী হাজার ছাড়িয়েছে। হাম আক্রান্ত রোগীদের সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শিশুদের হামসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা না দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এ অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিচার দাবি করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আইনি নোটিস দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে আড়াই দশকেরও বেশি সময় সরকারি ব্যবস্থাপনায় চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে এ সিদ্ধান্তের পেছনে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শুরু হলে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সব উপদেষ্টা যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে নোটিসে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে হাই কোর্টে রিট করা হবে বলেও নোটিসে উল্লেখ করেছেন এই আইনজীবী।

গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম নোটিসটি পাঠিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের ৮টি দপ্তরে রেজিস্ট্রি ডাকে নোটিসটি পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার পাঁচ দিনের মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞসহ অংশীজনকে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। আর তদন্ত কমিটি গঠন করা হলে তদন্তাধীন অবস্থায় সাবেক প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে অনুরোধ করা হয়েছে। যদি তা না করা হয় তবে হাই কোর্টে রিট আবেদন করা হবে।

নোটিসে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহায়তায় ১৯৭৯ সালে বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু করে সরকার। শুরুর দিকে যক্ষ্মা, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, পোলিও এবং হামের টিকা দেওয়া হতো। শহরকেন্দ্রিক এই কর্মসূচি ১৯৮৫ সাল থেকে গ্রাম পর্যায়ে সম্প্রসারণ করা হয়। বর্তমানে এই কর্মসূচির আওতায় ১০টি রোগের টিকা দেওয়া হয়। ২০১২ সালে হামের টিকার দ্বিতীয় ডোজ (এমসিভি২) চালু করা হয় এবং সুরক্ষা জোরদার করার জন্য হাম-রুবেলা (এমআর) টিকাও যুক্ত করা হয়।

কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকার কেন পূর্ববর্তী সরকারগুলোর মতো একটি শক্তিশালী টিকাদান কর্মসূচি বাতিল করে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নোটিসে। এতে বলা হয়েছে, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে অপর্যাপ্ত টিকাদান, টিকা সংকট ও টিকাদান কর্মসূচি বাতিলের কারণে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের মধ্যে হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার দপ্তরে টিকা আমদানির অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছিলেন। কিন্তু সাবেক প্রধান উপদেষ্টা ইচ্ছাকৃতভাবেই তা আমলে নেননি।’ ড. মুহাম্মদ ইউনূসকে একজন অনৈতিক ব্যবসায়ী উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, ‘তিনি বাংলাদেশের জনগণের দুর্দশার ওপর ব্যবসা করে বিপুল মুনাফা অর্জনের একজন প্রধান হোতা। এই ধরনের ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলক অবহেলার (টিকা আমদানি না করা) ফলেই শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু আজ হাসপাতালে চিকিৎসাধীন।’ নোটিসে আরও বলা হয়েছে, ‘ড. মুহাম্মদ ইউনূসের মূল উদ্দেশ্য ছিল সরকারি টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। ফলে তার নেতৃত্বাধীন সরকারের এই ধরনের কর্মকান্ডের তদন্ত হওয়া এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।’

এ ছাড়া গতকাল রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। ৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮২ জন, মারা গেছেন পাঁচজন। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৫৩৪ জন, মারা গেছেন ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের। এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হামের কারণে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

৯ দিন ধরে হামে আক্রান্ত দুই বছরের মেয়ে সিফাতকে নিয়ে মহাখালীর ডিএনসিসি কভিড হাসপাতালে আছেন টঙ্গীর হানুফা বেগম। তিনি বলেন, সিফাতের শরীরে লাল র‌্যাশ দেখা দেয় এবং জ্বর আসে। টঙ্গীর এক ক্লিনিকে ডাক্তার হামের উপসর্গ জানিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেন। নোয়াখালী থেকে ঢাকায় এসে অন্য আরেক হাসপাতাল ঘুরে এখানে এসেছি। হাসপাতালের হাম ওয়ার্ডে রাখা হয়েছে মেয়েকে। জ্বর কিছুটা কমতে শুরু করেছে।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir