প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Apr 2026, 9:03 PM
ব্যক্তিগত জীবনের অজানা তথ্য শেয়ার করলেন পূর্ণিমা
ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অনেক অভিজ্ঞতা ও অজানা তথ্য শেয়ার করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছেনা আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।’ অনেকে মনে করেন গ্ল্যামার ধরে রাখতে তিনি হয়তো কঠোর ডায়েট করেন, তবে পূর্ণিমা জানান, নিজেকে ধরে রাখার জন্য আলাদা করে বিশেষ কিছুই করেন না তিনি। আলাপচারিতায় পূর্ণিমা তার সেন্স অফ হিউমার দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। মজার ছলে তিনি বলেন, ‘ডক্টর বলেছে তুমি তাড়াতাড়ি জয়েন করো, আমাদের পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে সবার পেইন কমিয়ে দিয়ে আসবো।’ পূর্ণিমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা অনেক সময় অদ্ভুত সব কাণ্ড করে বসেন। তার কথায়, ‘কেউ আছে আবার পারমিশন ছাড়াই আমার এখানে চিমটি দিয়েছে। আমি বলছি একি কেন? উত্তরে তারা বলে- না, দেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতন লাগছে।’ ছোটবেলার স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘বাসায় গেস্ট আসলেই মা হারমোনিয়াম বের করে আমাকে গান গাইতে বলতেন। বেচারা গেস্টদের জোর করে ৫টি গান শোনাতে হতো। জানি না তারা টর্চার হতো কি না।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...