প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 Apr 2026, 9:07 PM
হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
এফএনএস বিদেশ
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খারাজি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর প্রধান ছিলেন। মেহর ও ইসনা সংবাদ সংস্থা টেলিগ্রামে জানায়, এই অভিজ্ঞ কূটনীতিক ‘কয়েক দিন আগে আমেরিকান-জায়নবাদী শত্রুর চালানো একটি সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেন’ এবং ‘আজ রাতে শহিদ হয়েছেন।’ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে তার বাড়িতে চালানো ওই হামলায় তার স্ত্রীও নিহত হন। কামাল খারাজি জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গণমাধ্যম আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হামলায় নিহত হয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...