...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Apr 2026, 9:15 PM

...
খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা প্রকাশ করেছে ফিফা News Image


আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ পরিচালনার জন্য বিশ্বের সেরা রেফারিদের তালিকা প্রকাশ করেছে ফিফা। প্রায় তিন বছর ধরে চলা বিস্তৃত ও সূক্ষ্ম নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। বিশ্বকাপের জন্য নির্বাচিত ‘ফিফা টিম ওয়ান’-এ রাখা হয়েছে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালকে। সব মিলিয়ে ৫০টি সদস্য দেশের প্রতিনিধিত্ব থাকছে এই দলে, যা ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ম্যাচ অফিসিয়াল প্যানেল। রেফারি নির্বাচনের ক্ষেত্রে ফিফার দীর্ঘদিনের ‘কোয়ালিটি ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রার্থীদের সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্স, ফিফা টুর্নামেন্টে অভিজ্ঞতা এবং সামগ্রিক মান বিবেচনায় নিয়েই এ তালিকা চূড়ান্ত করা হয়। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা এবং রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেন, ‘নির্বাচিত ম্যাচ অফিসিয়ালরা বিশ্বের সেরা। গত তিন বছর ধরে আমরা তাদের পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন সেমিনার ও ফিফা টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে দেখেছি। তাদের পারফরম্যান্স নিয়মিত মূল্যায়ন করা হয়েছে।’ তিনি আরও জানান, নির্বাচিত রেফারিদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে ফিটনেস কোচ, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং মানসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হচ্ছে। ৩১ মে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা একত্রিত হয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করবেন। এই বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেখানে ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পিয়েরলুইজি কলিনা বলেন, ‘এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা টিম ওয়ান, যেখানে কাতার ২০২২-এর তুলনায় ৪১ জন বেশি ম্যাচ অফিসিয়াল থাকবে। প্রত্যেককেই যে কোনো ম্যাচ পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে।’ এবারের বিশ্বকাপে ছয়জন নারী ম্যাচ অফিসিয়ালও অন্তর্ভুক্ত হয়েছেন, যা নারী রেফারিং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অংশ। টুর্নামেন্ট চলাকালে ম্যাচ অফিসিয়ালরা প্রতিদিন প্রশিক্ষণে অংশ নেবেন এবং স্থানীয় খেলোয়াড়দের সহায়তায় অনুশীলন করবেন। পাশাপাশি ম্যাচ বিশ্লেষকরা প্রতিটি ম্যাচের আগে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন, যাতে রেফারিরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেন। প্রযুক্তির ব্যবহারও এবার আরও উন্নত করা হয়েছে। গোললাইন প্রযুক্তি, উন্নত সংস্করণের সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি এবং কানেক্টেড বল প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এবার প্রথমবারের মতো রেফারির শরীরে ক্যামেরা ব্যবহার করা হবে। এর মাধ্যমে দর্শকরা সরাসরি রেফারির দৃষ্টিকোণ থেকে ম্যাচের অভিজ্ঞতা নিতে পারবেন। ফিফার রেফারিং পরিচালক ম্যানিসমো বুসাক্কা বলেন, ‘২০২২ সালে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই আমরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করি। নিয়মিত সেমিনার, কর্মশালা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রার্থীদের উন্নয়ন করা হয়েছে, যাতে তারা সর্বোচ্চ মান বজায় রাখতে পারে।’ এছাড়া ম্যাচের গতি বাড়ানো এবং সময়ক্ষেপণ কমাতে দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এর অনুমোদিত নতুন কিছু নিয়মও এই বিশ্বকাপে প্রয়োগ করা হবে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাতেও তিনটি নতুন সমন্বয় আনা হয়েছে। সব মিলিয়ে, প্রযুক্তি, দক্ষতা ও প্রস্তুতির সমন্বয়ে ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে ফিফা।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir