প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:08 AM
কালিয়াজুড়ি দখলবাজদের দৌরাত্ম্য, বসতভিটা ভাঙচুর লুটপাট ও হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন এলাকার কালিয়া জুড়ি (উত্তর বড় বাড়ি) শীল বাড়ি রোডে বসতভিটা দখলকে কেন্দ্র করে দখলবাজদের তাণ্ডব, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. ফেরদৌস আলম (৫৮) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আত্মীয়স্বজনদের সাথে জমি ও রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ সুযোগে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
অভিযোগ অনুযায়ী, গত ৯ এপ্রিল সকাল ৯টার দিকে ফেরদৌস আলম বাড়িতে না থাকায় এই সুযোগে অভিযুক্ত তারেকুল আলম শিমুল, শাকিল ও হাসান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতভিটায় হামলা চালায়। তারা জোরপূর্বক গেট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আসবাবপত্র ও পানির মোটর লুট করে নিয়ে যায়।
শুধু এতেই থেমে থাকেনি অভিযুক্তরা। পরে ভুক্তভোগী ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে অতর্কিত ভাবে হামলা চালায়, এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে তাকে আহত করার অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম করে আসছে এবং কোনো শালিস-বিচারও মানে না।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত ফেরদৌস আলমকে উদ্ধার করা হয়। পরে তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ফেরদৌস আলম জানান, একই সংক্রান্ত বিষয়ে আদালতে পূর্বের দায়েরকৃত একটি পিআর মামলা ১৩/২০২৫ মামলাটি চলাচল, উক্ত ভূমির উপর স্থিতি অবস্থায় রয়েছে। সেই আদালতের আদেশকে অমান্য করে তার পরবর্তীতে আবার এই তান্ডব চালায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান, এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...