প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:10 AM
কুমিল্লা চম্পকনগরে নামাজি শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত সেবামূলক সংগঠন ুমনের কথা”-এর উদ্যোগে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর (সাতরা) এলাকায় অবস্থিত গাউছে পাক জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক শিশু-কিশোরকে নামাজে উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছে পাক জামে মসজিদের ও উপদেষ্টা আলহাজ ফরহাদ হোসেন ভুঁইয়া, খলিলুর রহমান জনি ও হাজী মনজু, সংগঠনটির সহ-সভাপতি আলমগীর হোসেন সুমনসহ অন্যান্যরা এ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদুল কবির, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ুমনের কথা” একটি অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা জাহিদ হোসেনের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...