প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 11 Apr 2026, 12:16 AM
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস পাঁচ শহরে পরিকল্পিত নগরায়ণের নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে কুমিল্লাসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে| শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের সকালের ˆবঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন| পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়|
একই সঙ্গে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬-ও সংসদে উত্থাপন করা হলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়| অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ| সাপ্তাহিক সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সংসদের কার্যক্রম অব্যাহত থাকে|
বিল উত্থাপনকালে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, এসব বিলের মাধ্যমে পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করা, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং দ্রুত নগরায়ণ নিয়ন্ত্রণ সম্ভব হবে| পাশাপাশি সংশ্লিষ্ট শহরগুলোতে পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে, যা নাগরিক সেবা সম্প্রসারণ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তিনি আরও জানান, নতুন উন্নয়ন কর্তৃপক্ষগুলো সংশ্লিষ্ট এলাকার অবকাঠামো উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...