প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 9:42 AM
লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ২ ইয়াবা কারবারী গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
কিছুদিন ধরে কুমিল্লার লালমাইয়ে ইয়াবার বেচাকেনা বেড়েছে। তরুণ ও শ্রমজীবিরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি নজরে আসায় শনিবার রাতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে দুই ইয়াবা কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১শ ৭০ পিচ উদ্ধার করা হয়। রবিবার (৬ জুলাই) সকালে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটরা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে শাহ আলম (৪০) এবং বাগমারা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ধনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এনামুক হক পারভেজ (২৪)।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে ১শ পিচ ইয়াবাসহ এনামুল হক পারভেজ এবং রাত সাড়ে ৩টায় পেরুল দক্ষিণের ভাটরা গ্রামস্থ নিজ বাড়ি থেকে ৭০ পিচ ইয়াবাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে এই থানায় যোগদান করেছি। এসেই মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। আটক ২ ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...