প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:06 AM
কুমিল্লার আদালতে প্রকাশ্যে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে আইনজীবীসহ কয়েকজনের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে| এদিকে টাকা নেয়ার ঘটনার বিষয়টি নজরে আসায় তাদেরকে শোকজ করার পর জবাব দাখিল করা হলেও রবিবার বিকাল পর্যন্ত (১২ এপ্রিল) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে|
ভাইরাল হওয়া ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভিডিও’র শুরুতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক ফারুক হোসেন নীল কাগজের মামলার নথি নিয়ে আদালতের কক্ষেই দাঁড়িয়ে আছেন| এসময় জনৈক আইনজীবী মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দেন| এরপর ফারুক হোসেন ওই আইনজীবিকে মামলা সংক্রান্ত একটি নীল কাগজ তাকে প্রদান করেন| ওই ভিডিওর ৪০ সেকেন্ডে দেখা যায়, আদালতের এজলাসের পাশে নিজ চেয়ারে বসে আছেন পেশকার রবিউল্লাহ| এসময় জনৈক ব্যক্তি তাকে টাকা দিতে দেখা যায়| এসময় তিনি আরো কিছু টাকা দাবি করলে পুনরায় ওই ব্যক্তি টাকা দেন| চেয়ারে বসে দুইদফায় তিনি টাকা নেন| অফিসের ড্রয়ার খুলে একটি কাগজের নিচে টাকাগুলো ঢেকে রাখেন|
টাকা নেয়া ও ভাইরাল ভিডিও সম্পর্কে পেশকার রবিউল্লাহ জানান, কে ভিডিওটি ধারণ করেছে বা ছড়িয়েছে, তা আমার জানা নেই| বিষয়টি জানার পর উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি| এ ঘটনায় তাকে শোকজ করার বিষয়টি ¯^ীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে লিখিত জবাব দিয়েছি|
এ বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে পেশকার ও অফিস সহায়ককে শোকজ করা হয়েছে| এ বিষয়ে তারা লিখিত জবাব দিয়েছেন| এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি চলমান রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...