প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Apr 2026, 8:42 PM
টানা ১৪ ম্যাচ জয়শূন্য টটেনহ্যাম
আবারও হেরেছে টটেনহাম হটস্পার| সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিপদে পড়েছে ক্লাবটি| এই পরাজয়ে প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে রয়ে গেছে তারা| এখনও নিরাপদ অঞ্চলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে, হাতে আছে মাত্র ছয়টি ম্যাচ| লন্ডনের ক্লাবটি বর্তমানে ভয়াবহ দুঃসময় পার করছে| ২০২৬ সালে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি | টানা ১৪ ম্যাচ ধরে জয়শূন্য রয়েছে| ম্যাচের দ্বিতীয়ার্ধে ফলাফল নির্ধারণী একমাত্র একমাত্র গোলটি আসে নর্ডি মুকিয়েলের পা থেলে| এই গোলেই নিশ্চিত হয়ে যায় জয়| যা কিনা সান্ডারল্যান্ডকে টেবিলের দশম স্থানে তুলে দেয়| টটেনহ্যামের দুঃখ আরও বাড়ে ক্রিস্টিয়ান রোমেরোর চোটে| হাঁটুতে ব্যথা নিয়ে কান্নাজড়িত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাকে| এই হারটি এসেছে মৌসুমের ক্লাবটির তৃতীয় নতুন কোচ রবার্তো দে জার্বির অভিষেক ম্যাচেই| মৌসুমে তৃতীয় কোচ নিয়োগ করেও নিজেদের পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারছে না টটেনহ্যাম| বর্তমানে তারা লিগ টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে, এবং অন্যান্য ম্যাচের ফলাফল তাদের অবস্থাকে আরও জটিল করে তুলেছে| সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাই পরবর্তী ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জয় তুলে নিয়ে জয়হীন ধারার ইতি টানার লক্ষ্য থাকবে তাদের|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...