প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 11:46 AM
আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
পবিত্র আশুরা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় পশ্চিম বাজারে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি ডা. মো. ইউনুছ সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এডভোকেট মোবারক হোসাইন, আবু মোছা মোল্লা, বাজারের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার, উপজেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মো. বাছির উদ্দিন (বসির), জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, বাজারের সাংগঠনিক সম্পাদক মো. ঈমাম হোসেনসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গুণীজনেরা।
দোয়া পরিচালনা করেন উম্মুল কুরা মহিলা মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন এবং মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসাইন। মাহফিল শেষে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...