প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 11:51 AM
জলাবদ্ধতায় ফসলি জমি নষ্ট হচ্ছিল, সারাতে ইউএনও হিমাদ্রি খীসার আশ্বাস
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লা লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের আল মোকাররম মাদ্রাসা সংলগ্ন প্রায় ১৬ একর ফসলি জমির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় এখানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ফসল নষ্ট হয়। জলাবদ্ধতা নিরসনে সরকারিভাবে উদ্যোগ নিতে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এলাকাবাসীর পক্ষে একটি লিখিত আবেদন করেন স্থানীয় দ্বীন মুহাম্মদ সুজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ইউএনও হিমাদ্রী খীসা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। পরে তিনি এলাকাবাসী এবং কৃষকদের সুবিধার্থে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...