...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 8:08 AM

...
নববর্ষে কুমিল্লায় ২দিন ব্যাপী মাছের উৎসব News Image
আয়েশা আক্তার

পহেলা বৈশাখে কুমিল্লার রাজগঞ্জ বাজারে বসেছে শতবর্ষী মাছের মেলা। দুই দিনব্যাপী এ মেলায় ক্রেতাদের ভিড় থাকলেও গত বছরের তুলনায় মাছের সরবরাহ কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

১৪ ও ১৫ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজগঞ্জ বাজার ছাড়িয়ে প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে বিস্তৃত হয়েছে মাছের এই বিশাল আয়োজন। একদিকে রাজগঞ্জ ট্রাফিক মোড়, অন্যদিকে মোগলটুলি এলাকার কুমিল্লা হাইস্কুলের ফটক পর্যন্ত শুধু মাছ আর মানুষের উপচে পড়া ভিড়। বড় আকারের মাছ ঘিরেই ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি।

কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, দাউদকান্দি ও ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা মাছ নিয়ে এসেছেন। মেলায় রুই, কাতলা, বোয়াল, চিতল, মহাশোল, আইড়, গজারসহ বড় মাছের পাশাপাশি কই, টেংরা, পুঁটি, মলা, শিং ও বাইমসহ দেশীয় ছোট মাছও পাওয়া যাচ্ছে।

ক্রেতার সাধারণ জানান, প্রতি বছর এই দিনের জন্য তারা অপেক্ষা করেন। নতুন বছরের শুরুতে মেলা থেকে মাছ কেনার আনন্দটাই এক অন্য এরকম আনন্দদায়ক। দরদাম করে মাছ কেনার মজাটাই আলাদা, ঘুরে দেখে পছন্দের মাছ কিনতেই বেশি আগ্রহ দেখা যায়।

ব্যবসায়ীরা বলেন, নববর্ষকে ঘিরে আগেভাগেই তারা প্রস্তুতি নেন। যদিও এ বছর মাছের সরবরাহ কিছুটা কম, তবুও ক্রেতাদের ভিড় কমেনি। বড় মাছের চাহিদা থাকলেও দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

মেলায় ১০ কেজির বেশি ওজনের মাছ প্রতি কেজি প্রায় ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ৩/৪ কেজির আশেপাশের রুই-কাতলার দাম ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। আকার ও মানভেদে দাম নির্ধারণ করছেন ক্রেতা-বিক্রেতারা।

বিক্রেতারা ট্রাক ও পিকআপে করে মাছ এনে ডালায় সাজিয়ে বিক্রি করছেন। কোথাও জীবিত মাছ পানিতে রাখা হয়েছে, আবার কোথাও ডালায় লাফাতে দেখা যাচ্ছে মাছগুলো—যা মেলার আকর্ষণকে  আরও বাড়িয়ে তুলছে।

স্থানীয়দের মতে, এই মাছের মেলা শতবর্ষী মাছের মেলা, কুমিল্লার ঐতিহ্যের একটি অংশ। স্থানীয়রা বলেন, শত বছরেরও বেশি আগে এর সূচনা। একসময় শুধু কাতলা মাছের আধিক্য থাকলেও এখন নানা প্রজাতির মাছের সমাহারে মেলাটি আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছে।


দাউদকান্দি থেকে আসা বিক্রেতা আফজাল বলেন, গতবারের তুলনায় এবার মাছ কম হলেও ক্রেতার সংখ্যা কিছুটা বেশি আছে। তার মতে, চাহিদা বেশি থাকলেও মাছের দামে তেমন কোনো বেশি হয়নি।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও পিকআপে করে বড় বড় মাছ আনা হচ্ছে। সেগুলো নামিয়ে ডালায় সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কোথাও পানির মধ্যে জীবিত মাছ রাখা হয়েছে, আবার কোথাও ডালায় রাখা মাছ লাফাতে দেখা যাচ্ছে—যা মেলার প্রাণবন্ত পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

দামের দিক থেকে দেখা যায়, ১০ কেজির বেশি ওজনের মাছ প্রতি কেজি প্রায় ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, আড়াই থেকে ৩ কেজি ওজনের রুই ও কাতলা মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও গুণগত মান অনুযায়ী দরদাম করছেন ক্রেতারা।

ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ থেকে আসা ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, এবার বড় মাছ তুলনামূলক কম এনেছেন। তার সবচেয়ে বড় কাতলা মাছটির ওজন ছিল সাড়ে ১৩ কেজির মতো, যা তিনি ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

ক্রেতাদের মধ্যেও ছিল উৎসবের আনন্দ। রাজগঞ্জ এলাকার বাসিন্দা জাহান অপটিক্স এর সত্ত্বাধিকারী হান্নান বলেন, প্রতি বছরই তারা এই মেলার জন্য অপেক্ষা করেন। নতুন বছরের প্রথম দিনে পরিবারের সঙ্গে মাছ কেনার আনন্দটা তার কাছে কোরবানির ঈদের গরু কেনার মতোই আনন্দের।

স্থানীয়দের মতে, এই মাছের মেলা কুমিল্লার শতবর্ষী পুরনো ঐতিহ্যের অংশ। নির্দিষ্টভাবে শুরুর সময় জানা না গেলেও ধারণা করা হয়, এর বয়স শত বছরেরও বেশি। আগে যেখানে শুধু কাতলা মাছই বেশি দেখা যেত, এখন সেখানে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসে এই ঐতিহ্যবাহী মেলা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে ১১ হাসপাতাল ও    ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০    হাজার টাকা জরিমানা
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...

দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম  সনদ দেওয়ার অভিযোগে ইউপি  প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...

মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ  পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir