...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:17 AM

...
কৃষিতে ডিজিটাল বিপ্লবের ছোঁয়া: কুমিল্লায় ১,৪৫৮ কৃষকের হাতে উঠছে কৃষক কার্ড News Image

আয়েশা আক্তার

কৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করতে কুমিল্লায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। 

প্রথম ধাপে জেলার ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড, যা এই কৃষকদের জন্য নিয়ে আসবে নানা সুবিধা ও সম্ভাবনার দুয়ার।

আগামী শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ ঘটিকায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। 

এতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে উৎসবমুখর পরিবেশ ও কৃষকদের ব্যাপক অংশগ্রহণ।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের কৃষকদের। এর মধ্যে রয়েছে ২০৫ জন ভূমিহীন কৃষক, ৬২৮ জন প্রান্তিক কৃষক , ৫৪৪ জন ক্ষুদ্র কৃষক, ৩৯ জন মাঝারি কৃষক এবং ২ জন রয়েছেন বড় পরিসরের কৃষক।
 
তালিকাভুক্তদের মধ্যে পুরুষ কৃষক ১ হাজার ১৪৪ জন এবং নারী কৃষক ৩১৪ জন—যা কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক দিক হিসেবে দেখা যাচ্ছে। 

এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি উপকরণ ক্রয়ে বিশেষ সুবিধা, মানসম্মত সার ও উন্নত বীজ সংগ্রহ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি, আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ এবং বাজারদর ও তথ্যপ্রযুক্তি সেবার সুবিধাও নিশ্চিত করা হবে। ফলে কৃষকরা আরও দক্ষ, উৎপাদনমুখী ও বাজারসংযুক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সেবাগুলো আরও সহজলভ্য ও স্বচ্ছ হবে। একই সঙ্গে কৃষকদের ডাটাবেজ তৈরি হওয়ায় ভবিষ্যতে যেকোনো সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষি খাত আরও গতিশীল হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিতে এই কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir