প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 Apr 2026, 10:51 PM
ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ
এশিয়া জলসীমায় ইরানি পতাকাবাহী অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী| ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার কাছ থেকে এই জাহাজগুলোর অবস্থান পরিবর্তন করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে| গতকাল বৃহস্পতিবার নৌ-চলাচল ও নিরাপত্তা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে| ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে| জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি আরও অন্তত তিনটি ইরানি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারকে ঘুরিয়ে দিয়েছে| এ বিষয়ে দুই মার্কিন ও ভারতীয় শিপিং সূত্র এবং দুই পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে তথ্য দিয়েছে| তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি| রয়টার্স জানায়, মালয়েশিয়ার উপকূলে সর্বশেষ দেখা ইরানি পতাকাবাহী সুপারট্যাংকার ‘ডিপ সি’ আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল| একইভাবে ১০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ছোট ট্যাংকার ‘সেভিন’ও আটক করা হয়েছে, যা ৬৫ শতাংশ তেলভর্তি ছিল| তৃতীয় ট্যাংকার ‘ডোরেনা’ সম্পূর্ণভাবে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে দক্ষিণ ভারতের উপকূলের কাছে দেখা গিয়েছিল| মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, ‘ডোরেনা’ ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের নজরদারিতে রয়েছে, কারণ এটি অবরোধ লঙ্ঘনের চেষ্টা করেছিল| সেন্টকম আরও জানায়, ভারত উপকূলের কাছে থাকা ‘ডেরিয়া’ নামের আরেকটি ইরানি ট্যাংকারও যুক্তরাষ্ট্র আটক করে| সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধ শুরুর পর থেকে ইরানের বন্দরগামী বা বন্দর ত্যাগ করা অন্তত ২৯টি জাহাজকে ফিরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে| তবে সব আটক হওয়া জাহাজের তালিকা প্রকাশ করেনি মার্কিন সেনাবাহিনী|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...