প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Apr 2026, 10:23 PM
নতুন চেহারার স্টোকসকে দেখে ভক্তদের মাঝে কৌতূহল
এফএনএস স্পোর্টস:
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশে^| সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কিছু ছবি ছড়িয়ে পড়ার পর ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকরা অবাক হয়ে যান| আগের তুলনায় তাকে একেবারেই ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে, মুখে এসেছে স্পষ্ট পরিবর্তন, শরীরও অনেকটা শীর্ণ হয়ে গেছে|
এই পরিবর্তনের পেছনে রয়েছে ভয়াবহ এক ইনজুরির ঘটনা| মুখে বলের আঘাত পাওয়ার পর দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে| সেই সময়ই তাকে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়| চিকিৎসা ও বিশ্রামের এই দীর্ঘ প্রক্রিয়াই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এনে দিয়েছে|
ঘটনার বিস্তারিত নিয়ে স্টোকস নিজেই জানিয়েছেন, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত| এমনকি জীবনও ঝুঁকিতে পড়ার আশঙ্কা ছিল| পরে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বলটা সরাসরি আমার মুখে আঘাত করে| খুবই মারাত্মক ছিল, তবে সৌভাগ্যবশত আমি বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই ফিরতে পেরেছি|”
চিকিৎসকদের মতে, মুখে বড় অস্ত্রোপচার এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তার শারীরিক গঠন ¯^াভাবিকভাবেই বদলে গেছে| কয়েক মাস আগের তুলনায় এখন তাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে| তবে একই সঙ্গে অনেকে বলছেন, তিনি আরও ফিট এবং নতুন এক রূপে ফিরে এসেছেন|
ক্রিকেট বিশ্লেষকদের মতে, স্টোকসের এই পরিবর্তন শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে| তবে তার অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা বিবেচনায় অনেকে মনে করছেন, তিনি আবারও মাঠে পুরোনো ছন্দে ফিরবেন|
সামাজিকযোগাযোগমাধ্যমে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন| কেউ তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ বলছেন এটি যেন স্টোকসের নতুন সংস্করণ, যা ভবিষ্যতে আরও শক্তিশালী রূপে দেখা যেতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...