প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 26 Apr 2026, 8:14 AM
এইবারও বাঘা শরীফ চ্যাম্পিয়ন
[চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২৬] চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর| এবারের আসরে ১০৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ| দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে ১২ বছরের মত জব্বারের বলীখেলা আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক|
বন্দরনগরীর সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী এ বলীখেলা প্রতিযোগিতা উপভোগ করতে ময়দানে উপস্থিত ছিলেন অগণিত মানুষ| বাঘা শরীফ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে
পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেন| চ্যাম্পিয়ন বলীকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ বলীকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়| এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান| অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “জব্বারের বলী খেলা শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়; এ বলীখেলা আমাদের পরিচয়ের অংশ এবং তাধিক বছর ধরে টিকে থাকা ইতিহাসের এক অনন্য নিদর্শন|” বাংলালিংকসহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বলী ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বলীরা অংশগ্রহণ করেন| দেশের গ্রাহকদের জন্য সেবার উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের ব্র্যান্ডের ‘কেয়ার’ মূলমন্ত্রের প্রতিফলন হিসেবেবে জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক| এ নিয়ে বাংলালিংকের ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর ˆসয়দ হোসেন চৌধুরী লেন, “এ আয়োজনের সাথে আমাদের এক যুগের অংশীদারিত্ব দেশের ঐতিহ্যবাহী খেলাকে প্রচারে আলোতে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন| শুধুমাত্র শহর-কেন্দ্রিকই নয়, বাংলালিংক দেশের সবখানে সকল কমিউনিটির সাথে সম্পৃক্ততা বাড়াতে দায়বদ্ধ থেকে কাজ
করে যাচ্ছে|” তিনি আরও বলেন, “এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের সাথে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...