প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Apr 2026, 8:25 AM
গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবে ১১দলের বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, এছাড়াও বক্তব্য দেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইন,এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের চলমান জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কান্দিপাড়,মনোহরপুর, রাজগঞ্জমোড়,মোগোলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহ গিয়ে শেষ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...