...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Apr 2026, 8:55 AM

...
সুইড বাংলাদেশের কুমিল্লা জেলা সভা News Image
সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড, বাংলাদেশ (সুইড বাংলাদেশ) কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা রোববার সকালে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের চেয়ারম্যান হাজী মো. মোস্তাক মিয়া।

সংগঠনের সভাপতি ডা. গোলাম শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জামিল আহমেদ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মোস্তাক মিয়া বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা নয়, বরং সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সুইড বাংলাদেশের মতো সংগঠনগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, সরকার বুদ্ধিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এসব উদ্যোগকে সফল করতে বেসরকারি সংগঠন, অভিভাবক এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি সুইড বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ডা. গোলাম শাহজাহান বলেন, সুইড বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা দীর্ঘদিন ধরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য ডা. আবদুল আউয়াল।

উদ্বোধনী পর্ব শেষে একই সভাপতি ও সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন শাহাজাদা এমরান এবং অর্থ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মো. আবদুল কুদ্দুছ।

প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক শাহপুরী বেগম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মানিক, অর্থ সম্পাদক আবদুল কুদ্দুছ, সদস্য জিয়া উদ্দিন ঠাকুর, সৈয়দ আহমেদ লাভলু, সিরাজুল ইসলাম মিলন, অধ্যক্ষ নার্গিস আক্তার, শাহানা হক, জিয়াউল মাওলা, আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

সদস্য নার্গিস আক্তারের প্রস্তাবে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, সংগঠনের সদস্যদের জন্য বার্ষিক ন্যূনতম এক হাজার টাকা চাঁদা প্রদান বাধ্যতামূলক করা হবে।

এছাড়া স্কুলের সীমানা প্রাচীরসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সেগুলোর সমাধানে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতৈক্য হয়।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir