প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Apr 2026, 7:49 AM
কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমান আদালত| রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এবং পূর্বধইর পশ্চিম ইউনি য়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান
খাঁন| অভিযানকালে কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে| পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে একটি সরকারি খাল উদ্ধার করে সাধারণ মানুষের পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়েছে| উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি বলেন, ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে প্রশাসনের কোনো আপোষ নেই| কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমি হতে মাটি বিক্রি করে আসছি ল| অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা
করছেন এলাকাবাসী|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...