...
শিরোনাম
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Aug 2026, 10:22 AM

...
ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া News Image

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ধাক্কা খাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের মতো ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটাই যেন লিখছে বাংলাদেশ। যে দলটিকে ঘিরে ক্রিকেটবোদ্ধাদের চরম সংশয় ছিল, সেই লাল-সবুজের প্রতিনিধিরাই এখন ডারউইনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাচ্ছে।

সফরকারী বাংলাদেশ প্রথম ইনিংসেই তুলে নিয়েছে ২২৮ রানের বিশাল লিড। ইতিহাস আর পরিসংখ্যান বলছে, অজিদের সামনে এখন প্রায় অসম্ভব এক পাহাড় সমান চ্যালেঞ্জ।

পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, ২০০০ সালের পর থেকে প্রথম ইনিংসে ১৫০ বা তার বেশি রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পেরেছে মাত্র তিনবার। এর মধ্যে সবচেয়ে বড় মিরাকলটি ঘটেছিল ২০১০ সালে সিডনি টেস্টে, যেখানে পাকিস্তানের ২০৬ রানের লিড ডিঙিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল অজিরা।

এ ছাড়া ২০০৪ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ রান এবং ২০০৬ সালের ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৮ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা।

অর্থাৎ, একবিংশ শতাব্দীতে ২০০-এর ওপর লিড হজম করে অস্ট্রেলিয়া কেবল একবারই কামব্যাক করতে পেরেছে। কিন্তু ডারউইনে নাজমুল হোসেন শান্তর দল ইতিমধ্যে অজিদের কাঁধে ২২৮ রানের বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। এর উপর দ্বিতীয় ইনিংসের শুরুতেই দলীয় চার রানে বিদায় নিয়েছেন অজি ওপেনার ওয়েদারাল্ড।

এতে কাজটা আরো কঠিনই হয়েছে অস্ট্রেলিয়ার জন্য। 

শুধু তা-ই নয়, ২০-২১ শতক মিলে ইতিহাস ঘাটলে দেখা যায়, টেস্টে প্রথম ইনিংসে ২০০ এর বেশি রানে রানে পিছিয়ে পড়ার পর ৮২টি ম্যাচের মধ্যে অজিরা জয় হাসিল করতে পেরেছে মোটে ৩ বার! আর ঘরের মাঠে ২০১৯ সালের সিডনি টেস্টের (প্রতিপক্ষ ভারত) পর এবারই প্রথম কোনো দলের বিপক্ষে ২০০ রানের বেশি পিছিয়ে পড়ল ক্যাঙ্গারুরা।

অবশ্য অজিদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২৯৭ রানে পিছিয়ে থেকেও জয়ের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে, যা ঘটেছিল ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৯৫০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৬ রানে পিছিয়ে থেকে জিতেছিল তারা। তবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সেই অতীত টানাও অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে বিকেল নামলেই দেখা মেল...

বুড়িচং আনন্দ পাইলট সরকারি  উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং,  মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যাল...

দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট

নতুন কার্গো ভেড়ানোর পর সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়েছ...

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোচায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-স...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir