প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Aug 2026, 10:22 PM
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিলো| এবার জানা গেলো তাকে দলে ভেড়াতে টটেনহ্যামের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ| ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে স্প্যানিশ ক্লাবটি খরচ করবে ৪০ মিলিয়ন ইউরো| রোমেরোকে দীর্ঘদিন ধরেই পছন্দ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের| পাঁচ মৌসুম টটেনহ্যামে কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা| টটেনহ্যামের হয়ে ১৫৬ ম্যাচে মাঠে নেমে ১৩ গোল করেছেন রোমেরো| গত মৌসুমে দলের অধিনায়কও ছিলেন তিনি| তবে তার নেতৃত্বের মৌসুমেই অবনমন এড়াতে বেশ কঠিন সময় পার করতে হয় লন্ডনের ক্লাবটিকে| এই দলবদলের মাধ্যমে চলতি গ্রীষ্মের দলবদলে আতলেতিকোর চতুর্থ বড় সংযোজন হতে যাচ্ছেন রোমেরো| এর আগে মিডফিল্ডার কাং-ইন লি ও মর্টেন হিউলমান্ড এবং লেফট-ব্যাক আলেহান্দ্রো গ্রিমালদোকে দলে নিয়েছে তারা| এদিকে দল পুনর্গঠনের অংশ হিসেবে টটেনহ্যামও খেলোয়াড় ছাড়ার প্রক্রিয়ায় রয়েছে| ইংল্যান্ডের বিশ^কাপ দলে থাকা ডিফেন্ডার ডিজেড স্পেন্সকে ইন্টার মিলানে বিক্রির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে| ৩০ মিলিয়ন ইউরোর বেশি অর্থে এই দলবদল সম্পন্ন হতে পারে| আর্জেন্টিনার জার্সিতেও রোমেরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন| সর্বশেষ বিশ^কাপে তিনি ছিলেন দলের নিয়মিত একাদশের সদস্য| মিসরের বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ^াস ৩-২ জয়ে একটি গোলও করেছিলেন তিনি| যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা| এর আগে ২০২২ বিশ^কাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন রোমেরো| এবার সিমিওনের অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা ডিফেন্ডার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
এফএনএস বিদেশ: হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে| বৃহস্পতিব...