প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Aug 2026, 8:18 PM
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
এফএনএস স্পোর্টস:
ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সেলোনার কাছ থেকে স্পেনের এই ফরোয়ার্ডকে নিতে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাবটি| বার্সেলোনা সেই প্রস্তাব গ্রহণ করার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে গোল ডট কম| ফেরান তোরেসের নিজের অবস্থানও দলবদলটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে| স্পেনের হয়ে বিশ^কাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা এই ফরোয়ার্ড এরই মধ্যে পিএসজির সঙ্গে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছিলেন| ফরাসি ক্লাবটি তাকে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার প্রস্তুতিও নিয়েছিল| তোরেসের বার্সেলোনা চুক্তির মেয়াদও দলবদলের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়ায়| স্প্যানিশ ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা| ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার খুব বেশি সময় বাকি না থাকায় তার জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে পিএসজির কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে| বার্সেলোনার জন্য এটি একদিকে গুরুত্বপূর্ণ এক ফরোয়ার্ডকে হারানোর ঘটনা, অন্যদিকে দলবদলের বাজারে পুনর্বিনিয়োগের জন্য উল্লেখযোগ্য অর্থ পাওয়ার সুযোগ| আর পিএসজির পরিকল্পনায় তোরেসের বহুমুখী খেলার দক্ষতা তাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করার সুযোগ দেবে| তোরেসের পিএসজিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল রোববার| স্পেনের বিশ^কাপজয়ী দলের অন্যতম আলোচিত খেলোয়াড়কে এবার দেখা যাবে ফরাসি ক্লাবটির জার্সিতে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...